হোম > সারা দেশ > রাঙ্গামাটি

কাপ্তাইয়ে ৪ ঘণ্টা পর সড়কে যান চলাচল স্বাভাবিক

কাপ্তাই ( রাঙামাটি) প্রতিনিধি

পাহাড় ধসের মাটি সড়ক থেকে সরিয়ে নেওয়ার কাজ করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ছবি: আজকের পত্রিকা

রাঙামাটির কাপ্তাই উপজেলায় পাহাড় ধস ও গাছ উপড়ে পড়ার ঘটনার চার ঘণ্টা পর চট্টগ্রাম-কাপ্তাই সড়কের যান চলাচল স্বাভাবিক হয়েছে। আজ মঙ্গলবার বেলা আড়াইটার দিকে সড়কে সব ধরনের যান চলাচল শুরু হয়। কাপ্তাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা দেলোয়ার হোসেন এবং ওই ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ সরোয়ার এই তথ্য জানান।

আজ সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চট্টগ্রাম-কাপ্তাই সড়কের বালুচরা এলাকায় গাছ উপড়ে পড়ায় এবং পাহাড়ের মাটি ধসে পড়ায় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে বেলা দেড়টার দিকে হালকা যানবাহন এবং আড়াইটার দিকে সড়কে সব ধরনের যান চলাচল স্বাভাবিক হয়।

জানা গেছে, প্রথমে কাপ্তাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা দেলোয়ার হোসেনের নেতৃত্বে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে বন বিভাগ এবং স্থানীয় বাসিন্দাদের সহায়তায় সড়কে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করেন। পরে বাংলাদেশ স্কাউটস নৌ অঞ্চলের আঞ্চলিক উপকমিশনার ও নৌবাহিনী কলেজ কাপ্তাইয়ের উপাধ্যক্ষ এম জাহাঙ্গীর আলমের নেতৃত্বে কাপ্তাই জেলা নৌ স্কাউটসের ১৫ জন নৌ রোভার বেলা ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সড়ক সচলের কার্যক্রমে অংশ নেন। এ সময় কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন উপস্থিত থেকে সার্বিক তদারকি করেন।

কাপ্তাই হ্রদে পেটে পাথর বাঁধা জেলের মরদেহ উদ্ধার

কাপ্তাইয়ে হাতির আক্রমণে স্বামীর মৃত্যু: ছয় মাস পর ক্ষতিপূরণের চেক পেলেন স্ত্রী

রাঙামাটিতে মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২

দুর্গাপূজায় পর্যটকদের জন্য উন্মুক্ত সাজেক, সড়ক অবরোধ স্থগিত

রাঙামাটিতে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা পেলেন ৬০০ রোগী

রাঙামাটি হাসপাতালে চিকিৎসায় অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

কক্সবাজার থেকে এভারেস্ট, সাইকেলে বীর কুমারের অনন্য অভিযান

কাপ্তাইয়ে বাড়ছে ডেঙ্গু রোগীর চাপ, আসছে তিন উপজেলা থেকেও

রাঙামাটিতে খসড়া মহাপরিকল্পনা উপস্থাপন কর্মশালা

সাজেকে পাহাড়ি দুই গ্রুপের গোলাগুলি: ঘরের ভেতরে থাকা শিশু গুলিবিদ্ধ