হোম > সারা দেশ > রাঙ্গামাটি

১১ দিন পর বন্ধ হলো কাপ্তাই পানিবিদ্যুৎকেন্দ্রের ১৬ জলকপাট

কাপ্তাই ( রাঙামাটি) প্রতিনিধি

কাপ্তাই জলকপাট দিয়ে পানি ছাড়ার দৃশ্য। ছবি: আজকের পত্রিকা

১১ দিন ধরে রাঙামাটির কাপ্তাই লেক থেকে কর্ণফুলী নদীতে পানি নিষ্কাশনের পর অবশেষে আজ শুক্রবার সকাল ৮টায় বন্ধ করে দেওয়া হয়েছে কাপ্তাই কর্ণফুলী পানিবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ১৬টি জলকপাট।

বিষয়টি নিশ্চিত করেন কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান। তিনি আজ সকাল ১০টায় এই প্রতিবেদককে জানান, সকাল ৮টা পর্যন্ত কাপ্তাই লেকের পানি সমুদ্র লেভেল থেকে ১০৮.২২ ফুট উচ্চতায় থাকায় (বিপৎসীমার নিচে) ১৬টি জলকপাট একযোগে বন্ধ করে দেওয়া হয়েছে।

এর আগে চলতি মাসের ৮ সেপ্টেম্বর বেলা আড়াইটায় তৃতীয়বারের মতো ৬ ইঞ্চি করে কাপ্তাই কর্ণফুলী পানিবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ১৬টি জলকপাট ছেড়ে দেওয়া হয়েছিল। পরে কাপ্তাই লেকের পানির উচ্চতা আরও বাড়তে থাকে। এতে লেক-তীরবর্তী অঞ্চল ডুবে যাওয়ায় পানি ছাড়ার পরিমাণ সর্বোচ্চ সাড়ে ৩ ফুট পর্যন্ত বাড়ানো হয়েছিল।

সাজেকসহ রাঙামাটির সব পর্যটনকেন্দ্র আবারও উন্মুক্ত

কাপ্তাই হ্রদে পানি বৃদ্ধি, ৫ ইউনিট থেকে চলছে ২২২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন

কাপ্তাইয়ে পানির উচ্চতা ছাড়িয়েছে ১০০ ফুট, বিদ্যুৎ উৎপাদন ২০০ মেগাওয়াটের বেশি

ত্রাণ ও পুনর্বাসনে সমন্বয়ের কোনো ঘাটতি নেই, ক্ষতিগ্রস্ত সবাই সহযোগিতা পাবেন: রাঙামাটিতে বিদ্যুৎ প্রতিমন্ত্রী

খাগড়াছড়িতে ভারী বর্ষণে দুর্গত মানুষের পাশে বিজিবি

বন্যা ও পাহাড়ধসে রাঙামাটিতে ত্রাণ পৌঁছানোয় বিঘ্ন, ৪৭ আশ্রয়কেন্দ্রে ৪ হাজার মানুষ

পাহাড়ি ঢলে ধসে গেল ব্রিজঘাট সেতু, রাঙামাটি-বান্দরবান সড়ক বন্ধ

টানা বৃষ্টিতে প্লাবিত বাঙ্গালহালিয়া, মারা গেল খামারের প্রায় দেড় হাজার মুরগি

জলে টইটম্বুর কাপ্তাই লেক, বেড়েছে বিদ্যুৎ উৎপাদন

কাপ্তাইয়ে পাহাড়ধসে গাছচাপায় আহত ২, বিধ্বস্ত বসতঘর, আহত গর্ভবতী গাভি