হোম > সারা দেশ > রাঙ্গামাটি

রাঙামাটিতে বন্য হাতির আক্রমণে ১ জনের মৃত্যু

কাপ্তাই ( রাঙামাটি) প্রতিনিধি

প্রতীকী ছবি

রাঙামাটির কাপ্তাই উপজেলা ৩ নম্বর চিৎমরম ইউনিয়নের দুর্গম চাকুয়াপাড়া এলাকায় বন্য হাতি আক্রমণে মংখ্যাইচিং মারমা প্রকাশ মাস্টার (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ রোববার সন্ধ্যায় চাকুয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত মংখ্যাইচিং মারমা প্রকাশ মাস্টার একই ইউনিয়নের চিৎমরম বড় পাড়ার মৃত সাথোয়াই প্রু মারমার ছেলে।

চিৎমরম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ওয়েশ্লিমং চৌধুরী এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, সন্ধ্যার দিকে চাকুয়াপাড়া এলাকায় মংখ্যাইচিং মারমা বন্য হাতির মুখোমুখি হলে শুঁড়ের আঘাতে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়।

এ বিষয়ে চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম সাকের বলেন, ঘটনাস্থল অনেক দুর্গম হওয়ায় আমরা বিষয়টি তদন্ত করে পরবর্তীকালে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।

জুরাছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ

কাপ্তাই বণিক সমিতির সভাপতি জয়নাল, সম্পাদক করিম পুনর্নির্বাচিত

সাজেকসহ রাঙামাটির সব পর্যটনকেন্দ্র আবারও উন্মুক্ত

কাপ্তাই হ্রদে পানি বৃদ্ধি, ৫ ইউনিট থেকে চলছে ২২২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন

কাপ্তাইয়ে পানির উচ্চতা ছাড়িয়েছে ১০০ ফুট, বিদ্যুৎ উৎপাদন ২০০ মেগাওয়াটের বেশি

ত্রাণ ও পুনর্বাসনে সমন্বয়ের কোনো ঘাটতি নেই, ক্ষতিগ্রস্ত সবাই সহযোগিতা পাবেন: রাঙামাটিতে বিদ্যুৎ প্রতিমন্ত্রী

খাগড়াছড়িতে ভারী বর্ষণে দুর্গত মানুষের পাশে বিজিবি

বন্যা ও পাহাড়ধসে রাঙামাটিতে ত্রাণ পৌঁছানোয় বিঘ্ন, ৪৭ আশ্রয়কেন্দ্রে ৪ হাজার মানুষ

পাহাড়ি ঢলে ধসে গেল ব্রিজঘাট সেতু, রাঙামাটি-বান্দরবান সড়ক বন্ধ

টানা বৃষ্টিতে প্লাবিত বাঙ্গালহালিয়া, মারা গেল খামারের প্রায় দেড় হাজার মুরগি