হোম > সারা দেশ > রাঙ্গামাটি

সাজেকে পর্যটকদের উপচে পড়া ভিড়

বাঘাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি

শুক্র-শনিবারের সঙ্গে ঈদে মিলাদুন্নবীসহ টানা তিন দিনের ছুটিতে পর্যটকদের উপচে পড়া ভিড় জমেছে রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে। বুকিং হয়ে গেছে শতভাগ রিসোর্ট ও কটেজ। রিসোর্টে জায়গা না পেয়ে অনেক পর্যটক খোলা আকাশের নিচে তাঁবু টানিয়ে রাত কাটিয়েছেন। 

এদিকে পর্যটকদের সঙ্গে কথা বলে জানা গেছে, যাঁরা রুম পেয়েছেন তাঁদের অনেকেই তিন মাস আগে রিসোর্ট ও কটেজ বুকিং দিয়ে রেখেছিলেন। 

অন্যদিকে পর্যটকের বাড়তি চাপ সামলাতে যথারীতি হিমশিম খাচ্ছেন খাবারের হোটেল ও রিসোর্টের মালিকেরা। 

সাজেকের পর্যটন ব্যবসায়ী ও রিসোর্টের মালিক জেরি লুসাই আজকের পত্রিকাকে বলেন, ‘অনেক পর্যটক রুম না পেয়ে সকালে এসে বিকেলে ফিরে গেছেন। পর্যটকদের চাপ সামলাতে বেশ হিমশিম খেতে হচ্ছে। তবে পর্যটকেরা ভীষণ উপভোগ করছেন।’ 

হারুনর রশীদ নামের এক পর্যটক আজকের পত্রিকাকে বলেন, ‘বাড়তি নিরাপত্তা ও প্রাকৃতিক মনোরম পরিবেশ সাজেককে জনপ্রিয় করে তুলছে। তবে সাজেকে সড়কের অবস্থা খুবই খারাপ। দ্রুত সংস্কার না করলে দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।’ 

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আক্তার বলেন, ‘টানা তিন দিনের সরকারি ছুটির ফলে সাজেকে পর্যটকের ভিড় জমেছে। বুকিং হয়ে গেছে শতভাগ রিসোর্ট ও কটেজ। তাই পর্যটকদের যাতে কোনো ধরনের সমস্যা না হয়, সে বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নজরদারি বাড়ানো হয়েছে।’

সুবলং বিলে শামুকখোলের ঝাঁক, মুখর প্রকৃতি

পার্বত্য মন্ত্রণালয় গঠন নিয়ে অসন্তোষ, স্মারকলিপি

পার্বত্য অঞ্চলে সমতার ভিত্তিতে উন্নয়ন ত্বরান্বিত করা হবে: দীপেন দেওয়ান

হ্রদ-পাহাড়ের সৌন্দর্যে মুগ্ধ পর্যটকেরা

রাঙামাটিতে নির্বাচনী ক্যাম্পে পৌঁছানোর পর আনসার সদস্যের মৃত্যু

রাঙামাটির দুর্গম কেন্দ্রে হেলিকপ্টারে ভোটের মালামাল পরিবহন শুরু

রাঙামাটি-চট্টগ্রাম সড়কে বাস চলাচল বন্ধ, বিপাকে যাত্রীরা

রাঙামাটিতে স্বতন্ত্র প্রার্থীকে প্রাণনাশের হুমকি, নিরাপত্তার দাবি

ডিজিটাল মাধ্যমে এবার সহজে মাতৃভাষা লিখতে পারবেন চাকমা, মারমা, ম্রো জনগোষ্ঠীর লোকজন

রাঙামাটিতে বড় ফ্যাক্টর জেএসএস সমর্থকেরা