হোম > সারা দেশ > রাঙামাটি

খামারে ভাগ্যবদল রাজস্থলীর তরুণ উদ্যোক্তার, পেলেন রাষ্ট্রপতি সম্মাননা

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি

রাষ্ট্রপতির হাত থেকে সম্মাননা গ্রহণ করছেন আছোমং মারমা। ছবি: আজকের পত্রিকা

পাহাড়ের দুর্গম জনপদে গবাদিপশুর খামার গড়ে স্বাবলম্বী হয়েছেন রাঙামাটির রাজস্থলী উপজেলার তরুণ উদ্যোক্তা আছোমং মারমা। কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও আত্মবিশ্বাসকে পুঁজি করে গড়ে তোলা সমন্বিত কৃষি ও পশুপালন উদ্যোগের স্বীকৃতি হিসেবে তিনি পেয়েছেন জাতীয় পর্যায়ের সম্মাননা। পুরস্কার হিসেবে তাঁকে সম্মাননা স্মারকের পাশাপাশি এক লাখ টাকার চেক দেওয়া হয়েছে।

আজ রোববার জাতীয় যুব দিবস উপলক্ষে ঢাকার আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে রাষ্ট্রপতির  হাত থেকে তিনি এ সম্মাননা গ্রহণ করেন। অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রী আমিনুল হক উপস্থিত ছিলেন।

আছোমং মারমা রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের কুদুমছড়া এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম মংহলাউ মারমা। বেকারত্ব দূর করে নিজের কর্মসংস্থান সৃষ্টি এবং স্থানীয় অর্থনীতিতে অবদান রাখার লক্ষ্য নিয়ে তিনি গবাদিপশুর খামার গড়ে তোলেন।

শুরুতে নানা সীমাবদ্ধতা থাকলেও হাল ছাড়েননি আছোমং। রাজস্থলী উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর থেকে ঋণ নিয়ে তিনি খামার গড়ে তোলার কাজ শুরু করেন। পরে কাপ্তাইয়ের কর্মসংস্থান ব্যাংক থেকেও ঋণ নেন। এসব অর্থ কাজে লাগিয়ে ধীরে ধীরে নিজের উদ্যোগকে সম্প্রসারিত করেন তিনি।

বর্তমানে তাঁর খামারে উন্নত জাতের গরু পালন ও শূকর উৎপাদন কার্যক্রম চলছে। পরিকল্পিতভাবে পশুপালনের মাধ্যমে তিনি নিজের আর্থিক অবস্থার উন্নতি ঘটানোর পাশাপাশি স্থানীয় কয়েকজন বেকার তরুণের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছেন।

পাহাড়ি এলাকায় কর্মসংস্থানের সীমিত সুযোগের মধ্যে আছোমং মারমার এই উদ্যোগ স্থানীয় তরুণদের জন্য দৃষ্টান্তও বটে।

সাজেকে আবারও দুই পক্ষের ঘণ্টাব্যাপী গুলিবিনিময়

সাজেকে অবরোধ: দুই সশস্ত্র সংগঠনের বলির পাঁঠা স্থানীয় বাসিন্দারা

রাঙামাটিতে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ৫৫ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার

সাজেকে চতুর্থ দিনের অবরোধ, পরিস্থিতি পর্যবেক্ষণে ৩ সদস্যের কমিটি

পাহাড়ে অস্থিরতায়, পর্যটন খাতে ধস

রাঙামাটিতে বর্ণিল আয়োজনে শুরু প্রবারণা পূর্ণিমা

শনিবার খাগড়াছড়ি ও রাঙামাটিতে আধা বেলা অবরোধের ডাক

সাজেকে পর্যটক ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর গুলি, ৩ হাজার পর্যটক উদ্ধার

সাজেকে কাল থেকে আবারও অনির্দিষ্টকালের অবরোধ

কাপ্তাই হ্রদে পেটে পাথর বাঁধা জেলের মরদেহ উদ্ধার