হোম > সারা দেশ > রাঙ্গামাটি

কাপ্তাইয়ে কুকুরের কামড়ে মায়া হরিণের মৃত্যু

কাপ্তাই ( রাঙামাটি) প্রতিনিধি

লোকালয়ে খাবার খেতে এসে রাঙামাটির কাপ্তাই কর্ণফুলী পানিবিদ্যুৎকেন্দ্র এলাকায় কুকুরের কামড়ে একটি মায়া হরিণের মৃত্যু হয়েছে। আজ রোববার (১০ মে) ভোরে বিদ্যুৎকেন্দ্র এলাকার পার্শ্ববর্তী বন থেকে হরিণটি লোকালয়ে গাছের লিচু খেতে এসে কুকুরের আক্রমণে মারা যায় বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের সহকারী বন সংরক্ষক জামাল উদ্দিন।

জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন (সিবিএ) কাপ্তাই শাখার সভাপতি বেলাল হোসেন বলেন, ‘সকালে কুকুরের ঘেউ ঘেউ ডাক শুনে আমরা ঘটনাস্থলে ছুটে আসি। এসে দেখি কুকুরটি একটা হরিণকে আক্রমণ করে ক্ষতবিক্ষত করে ফেলেছে। মৃত হরিণটি মাটিতে পড়ে আছে। এ সময় আমিসহ স্থানীয় লোকজন কাপ্তাইয়ের কর্ণফুলী রেঞ্জের বন বিভাগকে বিষয়টি অবগত করলে তারা এসে মৃত হরিণটিকে কর্ণফুলী রেঞ্জে নিয়ে যায়।’ 

কাপ্তাই উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ ডা. এনামুল হক হাজারী বলেন, ‘বন বিভাগ থেকে হরিণের মৃত্যুর খবর পাওয়ার সঙ্গে সঙ্গে কাপ্তাই ভেটেরিনারি সার্জন ডা. রবিউল ইসলামের নেতৃত্বে একটি টিম নিয়ে কর্ণফুলী রেঞ্জে যাই। মায়া হরিণটি কুকুরের আক্রমণে মারা গেছে। আমরা ময়নাতদন্ত শেষে এটাকে মাটিতে পুঁতে ফেলে রেখে আসি।’

রাঙামাটি জেলা পরিষদ: বেপরোয়া নির্বাহী প্রকৌশলী

রাঙামাটিতে জেলা ছাত্রদলের নতুন কমিটি বাতিল দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ

ব্যবসায়ীর কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, সংবাদ সম্মেলনে প্রতিকার দাবি

রাঙামাটিতে ২৫০ শয্যা হাসপাতালের নবনির্মিত ৬ তলা ভবন উদ্বোধন

আজ মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে মাছ ধরা বন্ধ

বাড়ি ঘেরাও করে গুলি: ইউপিডিএফের যুবনেতা নিহত, ২ নারী গুলিবিদ্ধ

চিংম্রং বৌদ্ধবিহারে সাংগ্রাই জল উৎসব, আনন্দে মাতোয়ারা হাজারো দর্শক

জুরাছড়িতে নববর্ষ বরণে মহতী পুণ্যানুষ্ঠান, শান্তি ও মৈত্রীর আহ্বান

রাঙামাটিতে বন্য হাতির আক্রমণে ১ জনের মৃত্যু

পাহাড়ে উৎসবের রং: বর্ণাঢ্য আয়োজনে রাঙামাটিতে দ্বিতীয় পর্বের সূচনা