হোম > সারা দেশ > রাঙ্গামাটি

রাঙ্গুনিয়ায় বাসের ধাক্কায় ইউপি সদস্যের ছেলে নিহত

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি

সড়ক দুর্ঘটনায় নিহত মো. রাসেল। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়া উপজেলার কাটাখালী তক্তারপুল এলাকায় লাল-সবুজ পরিবহনের একটি বাসের ধাক্কায় মো. রাসেল (২৩) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাসেল রাঙামাটির কাপ্তাই উপজেলার ২ নম্বর রাইখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শেখ মোহাম্মদ নাছেরের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম শহর থেকে মোটরসাইকেলে নিজ বাড়ি রাইখালীতে ফিরছিলেন রাসেল। কাটাখালী তক্তারপুল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী লাল-সবুজ পরিবহনের একটি বাস প্রথমে একটি ভ্যানগাড়িকে ধাক্কা দেয়। পরে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাসেলের মোটরসাইকেলকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। দুর্ঘটনায় তাঁর ডান পা ঊরু থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে দ্রুত উদ্ধার করে ইছাখালী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহির উদ্দিন জানান, দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনাকবলিত বাস ও মোটরসাইকেল জব্দ করে থানায় নেওয়া হয়েছে। ফায়ার সার্ভিসও উদ্ধারকাজে অংশ নেয়। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সমুদ্র থেকে হিমালয় কন্যার কাছে: সাইকেলে নেপাল অভিযানে বীর কুমার তনচংগ্যা

বনরূপা হর্টিকালচার সেন্টার: চারা উৎপাদন নয়, কিনে প্রকল্পে বিক্রি ডিডির

খেলতে গিয়ে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরুদ্ধ, ৫ বছরের শিশুর মৃত্যু

কাপ্তাই লেকে অবৈধ মাছ শিকারবিরোধী অভিযান, নৌকা ও ৩৩ হাজার বর্গফুট জাল জব্দ

রাঙামাটির রাজবন বিহারে আষাঢ়ী পূর্ণিমা উদ্‌যাপিত

‘মাদকাসক্ত’ ছেলেকে হত্যার অভিযোগে মা-বাবা আটক

১০৭ ঘণ্টা পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

আর্জেন্টিনা-স্পেনের খেলা দেখতে বাইরে স্বামী, স্ত্রীকে ধর্ষণের অভিযোগ

কাপ্তাইয়ে বিজিবির উদ্যোগে দরিদ্রদের মাঝে মানবিক সহায়তা প্রদান

কাপ্তাই হ্রদ থেকে নিখোঁজ বিএনপি নেতার লাশ উদ্বার