হোম > সারা দেশ > রাঙ্গামাটি

সাজেকে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে শ্রমিকবাহী ট্রাক, নিহত ৬

রাঙ্গামাটি ও বাঘাইছড়ি প্রতিনিধি

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক উদয়পুর সীমান্ত সড়কের ৯০ ডিগ্রি এলাকায় ট্রাক উল্টে খাদে পড়ে ছয় শ্রমিক নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও ১১ জন। আহতদের সেনাবাহিনী ও বিজিবির সহায়তায় উদ্ধার করে দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

আজ বুধবার বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ওই শ্রমিকেরা কাজ শেষে ট্রাকে করে উপজেলা সদরে ফিরছিলেন।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরীন আক্তার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমরা ছয়জন নিহতের খবর পেয়েছি। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হচ্ছে।’

এ বিষয়ে সাজেক ইউনিয়নের চেয়ারম্যান অতুলাল চাকমা বলেন, ‘ট্রাকে মোট ১৭ জন লোক ছিলেন। এর মধ্যে শুধু ৩ জন একটু সুস্থ আছেন। ৬ জন মারা গেছেন।’

অতুলাল চাকমা আরও বলেন, ‘মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠানো হচ্ছে।’

সাজেক থানার সার্কেল অফিসার ও রাঙামাটির সিনিয়র সহকারী পুলিশ সুপার আবদুল আওয়াল চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘সীমান্ত সড়কের কাজ শেষে ডাম্প ট্রাকে করে ফিরছিলেন শ্রমিকেরা। ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের ১০০ ফুট গভীর খাদে পড়ে দুমড়েমুচড়ে যায়। স্থানীয়দের কাছে সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’

আবদুল আওয়াল আরও বলেন, ‘পুলিশ পৌঁছালে বিস্তারিত জানতে পারব। এখনো কারও নাম-পরিচয় শনাক্ত করা যায়নি।’

কাপ্তাইয়ে নৌবাহিনীর বাসের সঙ্গে সৌদিয়া পরিবহনের সংঘর্ষ, সব যাত্রীর প্রাণ রক্ষা

পার্বত্য প্রতিমন্ত্রীকে অপসারণ ও দীপেন দেওয়ানকে পূর্ণমন্ত্রীতে পুনর্বহালের দাবিতে মানববন্ধন

চট্টগ্রাম বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন সভাপতিসহ ৪ জনের বদলি প্রত্যাহারের দাবি

কাপ্তাইয়ের ব্যাংছড়ি সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত হলো ৭ ফুট দীর্ঘ অজগরটি

পাহাড়ধসের ৯ বছর: পাহাড়ের গায়ে ঝুঁকিপূর্ণ বসবাস, দুর্ঘটনার শঙ্কা

কাপ্তাইয়ে লোডশেডিং বন্ধ ও নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে মানববন্ধন

কল্পনা চাকমা অপহরণের ৩০ বছরেও বিচার না হওয়ায় ক্ষোভ, রাঙামাটিতে মানববন্ধন

কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের ৩ ইউনিট বন্ধ, উৎপাদন মাত্র ৫৮ মেগাওয়াট

রাঙামাটির কাপ্তাই হ্রদে সাঁতার কাটতে নেমে চবি শিক্ষার্থীর মৃত্যু

পার্বত্য মন্ত্রীর পদত্যাগ: দলীয় কোন্দল, পরিষদ গঠনে বিলম্বে পদ হারান দীপেন দেওয়ান