হোম > সারা দেশ > রাঙ্গামাটি

কাপ্তাই জাতীয় উদ্যানে ৮ ফুট লম্বা অজগর সাপ অবমুক্ত

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি 

কাপ্তাই জাতীয় উদ্যান এলাকার রামপাহাড়ের গহিন অরণ্যে সাপটি অবমুক্ত করা হয়। ছবি: আজকের পত্রিকা

রাঙামাটির কাপ্তাই জাতীয় উদ্যান এলাকায় একটি অজগর সাপ অবমুক্ত করা হয়েছে। আজ শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে উদ্যান এলাকার রামপাহাড়ের গহিন অরণ্যে সাপটি ছাড়া হয়। সাপটি আট ফুট লম্বা এবং এর ওজন সাড়ে ছয় কেজি। পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের সহকারী বন সংরক্ষক (এসিএফ) আবু কাওসার বাপ্পি এ তথ্য নিশ্চিত করেন।

আজ বিকেল ৫টায় এসিএফ আবু কাওসার বাপ্পি, কাপ্তাই রেঞ্জ অফিসার ওমর ফারুক স্বাধীন, রামপাহাড় বিট কর্মকর্তা মিঠু তালুকদার ও বন বিভাগের কর্মীরা সাপটিকে কাপ্তাই জাতীয় উদ্যানের রামপাহাড় এলাকায় গহিন অরণ্যে অবমুক্ত করেন। এ সময় বন বিভাগ ও  ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিম ইন বাংলাদেশের (ডব্লিউএসআরটিবিডি) সদস্যরা উপস্থিত ছিলেন।

এর আগে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ২টায় রাঙামাটি সদর উপজেলার একটি বাসাবাড়ি থেকে ডব্লিউএসআরটিবিডির সদস্যরা

অজগর সাপটিকে উদ্ধার করে কাপ্তাই বন বিভাগের কাছে হস্তান্তর করেন।

এসিএফ আবু কাওসার বাপ্পি বলেন, ‘আমাদের পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য বন্য প্রাণী অবমুক্ত করা এবং মানুষের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য বন্য প্রাণী ও বন রক্ষা করা অত্যন্ত জরুরি।’ তিনি বন্য প্রাণী সংরক্ষণ ও সচেতন হওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান।

কাপ্তাইয়ে নৌবাহিনীর বাসের সঙ্গে সৌদিয়া পরিবহনের সংঘর্ষ, সব যাত্রীর প্রাণ রক্ষা

পার্বত্য প্রতিমন্ত্রীকে অপসারণ ও দীপেন দেওয়ানকে পূর্ণমন্ত্রীতে পুনর্বহালের দাবিতে মানববন্ধন

চট্টগ্রাম বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন সভাপতিসহ ৪ জনের বদলি প্রত্যাহারের দাবি

কাপ্তাইয়ের ব্যাংছড়ি সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত হলো ৭ ফুট দীর্ঘ অজগরটি

পাহাড়ধসের ৯ বছর: পাহাড়ের গায়ে ঝুঁকিপূর্ণ বসবাস, দুর্ঘটনার শঙ্কা

কাপ্তাইয়ে লোডশেডিং বন্ধ ও নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে মানববন্ধন

কল্পনা চাকমা অপহরণের ৩০ বছরেও বিচার না হওয়ায় ক্ষোভ, রাঙামাটিতে মানববন্ধন

কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের ৩ ইউনিট বন্ধ, উৎপাদন মাত্র ৫৮ মেগাওয়াট

রাঙামাটির কাপ্তাই হ্রদে সাঁতার কাটতে নেমে চবি শিক্ষার্থীর মৃত্যু

পার্বত্য মন্ত্রীর পদত্যাগ: দলীয় কোন্দল, পরিষদ গঠনে বিলম্বে পদ হারান দীপেন দেওয়ান