হোম > সারা দেশ > রাজশাহী

আরএমপির ১২ থানায় ওসিদের রদবদল

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) ১২টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে রদবদল করা হয়েছে। রোববার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় আরএমপি কমিশনার ড. মো. জিল্লুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এই রদবদল করা হয়।

আদেশে আবুল কালাম আজাদকে বোয়ালিয়া মডেল থানা থেকে মতিহার থানায়, দামকুড়া থানার রবিউল ইসলামকে বোয়ালিয়া মডেল থানায়, চন্দ্রিমা থানার মো. আরজুনকে বেলপুকুর থানায়, মতিহার থানার আব্দুল মালেককে রাজপাড়া থানায়, কাটাখালী থানার আব্দুল মতিনকে পবা থানায়, বেলপুকুর থানার সুমন কাদেরীকে কাটাখালী থানায়, শাহ মখদুম থানার মাসুমা মুস্তারিকে এয়ারপোর্ট থানায়, এয়ারপোর্ট থানার ফারুক হোসেনকে শাহ মখদুম থানায়, পবা থানার ফরহাদ আলীকে কাশিয়াডাঙ্গা থানায়, কাশিয়াডাঙ্গা থানার আজিজুল বারী ইবনে জলিলকে দামকুড়া থানায়, কর্ণহার থানার মনিরুল ইসলামকে চন্দ্রিমা থানায় ও রাজপাড়া থানার হাবিবুর রহমানকে কর্ণহার থানায় বদলি করা হয়েছে।

আদেশে বলা হয়, পদায়ন ও রদবদলের এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে। আরএমপির মুখপাত্র গাজিউর রহমান জানান, প্রশাসনিক স্বচ্ছতা ও কার্যক্রমকে আরও গতিশীল করার অংশ হিসেবে এ রদবদল করা হয়েছে।

মন্ত্রিত্বের আলোচনায় তাঁরা

আসামির তালিকায় মৃত দুজন, নেই মূল হোতা দুলালের নাম

কুকুর জবাই করে খাসির মাংস বলে বিক্রির অভিযোগ

রাজশাহীতে দুর্বৃত্তের গুলিতে নিহত ১

বড়াইগ্রামে জামায়াত-বিএনপির সংঘর্ষ-গুলি, আহত ১০

চাঁপাইনবাবগঞ্জে দুজনের মৃত্যু: আহতের পরিবারের দাবি পিকনিকে হামলা, পুলিশ বলছে— বোমা তৈরির সময় বিস্ফোরণ

বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় প্রাণ দিতে হলো তরুণকে

রাজশাহী বিভাগে বিএনপি: অহংকারে পরাজয় ১১ প্রার্থীর

মারধরের শিকার সেই স্বতন্ত্র প্রার্থী হাসপাতালে চিকিৎসাধীন

রাজশাহীর বিভাগ: ৩৯টি আসনের ২৮টিতেই বিএনপি জয়ী