হোম > সারা দেশ > রাজশাহী

রাকসু নির্বাচন: আবারও মনোনয়নপত্র বিতরণের সময়সীমা বৃদ্ধি

রাবি সংবাদদাতা

রাকসু ভবন। ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে মনোনয়নপত্র উত্তোলনের সময়সীমা বাড়ানো হয়েছে। আগামীকাল মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেল ৫টা পর্যন্ত মনোনয়ন বিতরণ চলবে।

আজ সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে রাকসুর ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা কামাল এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গতকালের কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে মনোনয়নপত্র বিতরণের সময় আজ ও আগামীকাল (২ সেপ্টেম্বর) পর্যন্ত বাড়ানো হয়েছে। তবে নির্ধারিত তালিকা অনুযায়ী অন্যান্য কার্যক্রম যথাসময়েই চলবে।

এর আগে ২৮ জুলাই নির্বাচনের তফসিল ঘোষণা করেন কমিশন। তফসিল অনুযায়ী ১৭ আগস্ট থেকে মনোনয়নপত্র বিতরণ শুরু হওয়ার কথা ছিল। কিন্তু আগের রাতে তা স্থগিত করা হয়। পরে নতুন তফসিলে ২৪ থেকে ২৬ আগস্ট মনোনয়নপত্র বিতরণের সময় নির্ধারণ করা হয়। তবে ২৬ আগস্টের জরুরি বৈঠকে সময় বাড়িয়ে ৩১ আগস্ট পর্যন্ত করা হয়।

রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভা ২০ অক্টোবর

ভারত বিগত দিনের চিন্তা-চেতনা থেকে বের হয়ে বাংলাদেশের বন্ধু হবে, আশা প্রতিমন্ত্রীর

১০ দিনেও রাবি সাংবাদিকদের ওপর হামলাকারী কেউ গ্রেপ্তার হয়নি

সেনাসদস্য পরিচয়ে জাল টাকা দিয়ে সোনার চেইন আত্মসাৎ, গ্রেপ্তার ২

ভবন নির্মাণে আইনবহির্ভূত কাজ করলে ব্যবস্থা: গণপূর্তমন্ত্রী

বাঘায় মাদক সেবন ও বিক্রির দায়ে এক দম্পতিসহ ৩ জনের কারাদণ্ড

গোদাগাড়ী ইউএনও অফিসে তালা ঝোলানোর ঘটনায় মামলা

রবীন্দ্রসংগীত ব্যঙ্গ করে আম্মারের ‘রঠা সংগীত’

বাড়িতে একা থাকতেন বিধবা, ঘর থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার

উন্নয়নের ভোগান্তিতে রাজশাহী