হোম > সারা দেশ > রাজশাহী

নওগাঁয় ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীকে সাজা

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি 

নওগাঁয় ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদক সেবিকে সাজা। ছবি: আজকের পত্রিকা

নওগাঁর রাণীনগরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে চার মাদকসেবীকে সাজা দিয়েছেন। আজ সোমবার উপজেলার পারইল বাজারে অভিযান চালিয়ে এ সাজা দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান। তাঁদের নেশাগ্রস্ত অবস্থায় হাতেনাতে ধরা হয়।

সাজাপ্রাপ্ত চারজন হলেন উপজেলার পারইল গ্রামের সুদীপ কুমারের ছেলে শুভ কুমার (২০), দ্বীনবন্ধুর ছেলে জয়ন্ত সাহা (২৮), সিরাজুল ইসলামের ছেলে বেলাল হোসেন (৩৮) ও বিশিয়া গ্রামের বেলাল হোসেনের ছেলে জহুরুল ইসলাম (৩৫)।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নওশাদ হাসান জানান, মাদক সেবন করে মাতাল হয়ে বিশৃঙ্খলা করছে এমন সংবাদের ভিত্তিতে আজ দুপুরে এই অভিযান চালানো হয়। এ সময় নেশাগ্রস্ত অবস্থায় ওই চারজনকে হাতেনাতে ধরা হয়। এরপর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬/৫ ধারা অনুযায়ী প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে জরিমানা করা হয়।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন, দণ্ডপ্রাপ্ত চারজনকে গতকালই জেলা কারাগারে পাঠানো হয়েছে।

ফেসবুকে পোস্ট, বিএমডিএ কর্মকর্তা সাময়িক বরখাস্ত

আজকের পত্রিকার দুর্গাপুর প্রতিনিধির বাবার ইন্তেকাল

চুলার আগুনে পুড়ল কৃষকের স্বপ্ন, দগ্ধ স্ত্রী হাসপাতালে

যুবককে গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় দুজন গ্রেপ্তার, একজনকে জামিন দিলেন ওসি

বাজারে অপরিপক্ব আম, তদারকি নেই প্রশাসনের

রাজশাহীতে টিসিবির ট্রাকের সামনে নিম্ন আয়ের মানুষের ভিড়

৫ দফা দাবিতে ওষুধ কোম্পানি প্রতিনিধিদের মানববন্ধন

ক্যামেরা প্রস্তুত করে রাজশাহীতে যুবককে গাছে বেঁধে লাঠিপেটা

প্রতিষ্ঠানের নামে সংবাদ সম্মেলন বিএনপির, জানেন না ঠিকাদার

রাজশাহীর আম নামানো শুরু হচ্ছে ১৫ মে