হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহী বিভাগীয় বইমেলায় পুরোনো বই বদলের সুযোগ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী বিভাগীয় বইমেলা উপলক্ষে সংবাদ সম্মেলন। ছবি: আজকের পত্রিকা

রাজশাহী বিভাগীয় বইমেলা শুরু হবে আগামীকাল শুক্রবার। মেলায় জাতীয় গ্রন্থকেন্দ্রের স্টল থেকে পুরোনো বই বদল করে নতুন বই নেওয়া যাবে। বইমেলা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি জানানো হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকেলে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলনকক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. হাবিবুর রহমান বইমেলা নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন।

অতিরিক্ত বিভাগীয় কমিশনার জানান, বিকেল ৪টায় বইমেলার উদ্বোধন করা হবে এবং মেলা চলবে ৮ নভেম্বর পর্যন্ত। ছুটির দিন বাদে মেলা চলবে বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত। আর ছুটির দিনে শুরু হবে বেলা ১১টায়।

জানা গেছে, মেলায় ১১টি সরকারি দপ্তর ও ৭০টি বেসরকারি প্রকাশনা প্রতিষ্ঠান তাদের প্রকাশিত পুস্তকের প্রদর্শনী ও বিক্রয় করবে। শিশুদের জন্য থাকবে শিশু কর্নার ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা।

এবারের বইমেলায় বিশাল মূল্যছাড় ছাড়াও থাকছে লেখক ও পাঠক আড্ডা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিষয়ভিত্তিক আলোচনা সভা। এ ছাড়া বই কিনতে অসমর্থদের জন্য জাতীয় গ্রন্থকেন্দ্র দেবে বই বদলের সুযোগ।

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪

পদ্মার চরে গুলিতে নিহত বালুমহালের ম্যানেজারের লাশ উদ্ধার

ফ্রান্সে গেল বাঘার আম, শুরু হলো মৌসুমের প্রথম রপ্তানি

রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের বিক্ষোভ মিছিল

সারদায় একাডেমিতে দৌড়ানোর সময় অসুস্থ প্রশিক্ষণার্থী এসআইয়ের মৃত্যু

টাকা গুনে নেওয়ার ভিডিও ছড়িয়ে পড়ার পর বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

রাজশাহীতে ৯ বছরের শিশুকে যৌন হয়রানি, ভ্যানচালককে গণপিটুনি

রাতের আঁধারে রাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টারিং

রামেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

নানাবাড়ি এসে ট্রলিচাপায় হাত-পা বিচ্ছিন্ন শিশুর, চালকের মাথা ফাটাল বিক্ষুব্ধ জনতা