হোম > সারা দেশ > রাজশাহী

চালু হলো আঞ্চলিক নিক্স পপ, রাজশাহী বিভাগে বাড়বে ইন্টারনেটের গতি

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী নগরের একটি হোটেলের কনফারেন্স রুমে আজ আঞ্চলিক নিক্স পপ উদ্বোধন করা হয়। ছবি: আজকের পত্রিকা

রাজশাহী বিভাগে ইন্টারনেট সেবার মানোন্নয়ন ও দ্রুতগতির সংযোগ নিশ্চিত করতে আঞ্চলিক নিক্স পপ উদ্বোধন করা হয়েছে। ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) উদ্যোগে স্থাপিত এই আঞ্চলিক নিক্স পপের কারণে ইন্টারনেটের গতি বাড়বে।

শুক্রবার রাজশাহী নগরের একটি হোটেলের কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন ও বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শফিউল আজম পারভেজ।

‘নিক্স’ হলো এমন একটি ব্যবস্থা, যেখানে বিভিন্ন ইন্টারনেট কোম্পানি নিজেদের মধ্যে সরাসরি ডেটা আদান-প্রদান করতে পারে। আগে রাজশাহীর কোনো ব্যবহারকারী যদি রাজশাহীর কোনো ওয়েবসাইট বা সার্ভার ব্যবহার করতেন, অনেক সময় সেই ডেটা ঢাকাসহ অন্য জায়গা ঘুরে আসত। এতে ইন্টারনেট ধীর হয়ে যেত এবং লেটেন্সি বা দেরি বাড়ত।’

সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, এখন রাজশাহীতে ‘আইএসপিএবি-নিক্স আঞ্চলিক পপ’ চালু হওয়ায় স্থানীয় ডেটা স্থানীয়ভাবেই আদান-প্রদান হবে। ফলে ইন্টারনেটের গতি বাড়বে। অনলাইনে ভিডিও দেখা, অনলাইন গেম বা ভিডিও কলে বাফারিং কম হবে। ফ্রিল্যান্সারদের কাজ করতে সুবিধা হবে। এ ছাড়া স্থানীয় আইএসপিগুলোর সংযোগ আরও শক্তিশালী হবে।

আইএসপিএবি রাজশাহী শাখার সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ চ্যাপ্টারের সহসভাপতি মোহাম্মদ কাওছার উদ্দীন। এ সময় আইএসপিএবির সভাপতি মোহাম্মদ আমিনুল হাকিম, সাধারণ সম্পাদক নাজমুল করিম ভূঁইয়া ও সিনিয়র সহসভাপতি সাইফুল ইসলাম সিদ্দিক উপস্থিত ছিলেন।

স্বামী হত্যার বিচার চান না পরিবানু

বরেন্দ্র গবেষণা জাদুঘর পরিদর্শন করলেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত

শীর্ষ মাদক কারবারি জাহাঙ্গীর আলমকে খুঁজছে পুলিশ

অনুদান পেল রাজশাহী নগরের ২৩ শিক্ষাপ্রতিষ্ঠান

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে রাজশাহীতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ

শিক্ষামন্ত্রীর নির্দেশনায় এইচএসসিতে অংশ নিলেন লালপুরের প্রতারণার শিকার ৮ শিক্ষার্থী

মোহনপুরে সাড়ে তিন বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ

রাজশাহীতে ট্রাকের ধাক্কায় বৃদ্ধ নিহত

নদী রক্ষায় রাজশাহীতে মিনি ম্যারাথন

সংবাদ সম্মেলন ডেকে সাংবাদিকদের বিরুদ্ধে মামলার হুঁশিয়ারি বিএনপি নেতার