হোম > সারা দেশ > রাজশাহী

প্রতিপক্ষের ইটের আঘাতে গৃহবধূ নিহত 

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শেরপুর উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ইটের আঘাতে শেফালী বেগম (৪৮) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। 

এর আগে ওই দিন সকালে উপজেলার বেলঘরিয়া গ্রামে ওই গৃহবধূ মারধরের শিকার হন। তিনি একই গ্রামের বাচ্চু মিয়ার স্ত্রী। 

স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে বেলঘরিয়া গ্রামের রাজমহর ঠান্ডুর বাড়ির সামনে শেফালী বেগম ধান মাড়াইয়ের কাজ করছিলেন। এ সময় ধানের চিটা বাতাসে প্রতিবেশী ঠান্ডুর ঘরের ভেতর যায়। এ নিয়ে ঠান্ডুর স্ত্রী রোবি বেগমের সঙ্গে শেফালীর বাগ্‌বিতণ্ডা হয়। পরে রোবি বেগম তার স্বামী ঠান্ডু, ছেলে রফিক, মুস্তাক ও মর্জিনাসহ আরও কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে শেফালীর পরিবারের সদস্যদের ওপর হামলা চালায়। এতে দুই পক্ষের ৪ জন আহত হন। 

পরে সংঘর্ষ চলাকালীন রোবি ইট দিয়ে শেফালীর বুকে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হলে পরিবারে লোকজন তাকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করান। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে উন্নত চিকিৎসার জন্য শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার আতাউর রহমান বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। 

ঈদের ছুটিতে আমের বাজার এলোমেলো

ভারত-পাকিস্তানের মতো টেবিলে বসে আমাদের স্বাধীনতা আসেনি: ভূমিমন্ত্রী

শান্তিপূর্ণ সহাবস্থানই জাতিকে এগিয়ে নেবে: রাজশাহীতে ভূমিমন্ত্রী মিনু

পদ্মার চরে গরু পালন, কোরবানির বাজার ঘিরে কোটি টাকার স্বপ্ন

সৌদির সঙ্গে মিল রেখে রাজশাহীর পুঠিয়ায় ঈদের নামাজ, মুসল্লি ৫ জন

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় আহতদের চিকিৎসার ব্যয় বহন করবে সরকার

রাজশাহীর পশুর হাট: হাসিলে বাড়তি টাকা আদায়

রাজশাহীতে পাওনা ৪৫০ টাকার জন্য বন্ধুকে ছুরিকাঘাতে হত্যা

কোরবানির পশু পরিবহন: চাঁদার চাপে চ্যাপ্টা চালক

কমিউনিটি ক্লিনিক তালাবদ্ধ রেখে পান নিয়ে হাটে গেছেন সিএইচসিপি, সেবা নেই