হোম > সারা দেশ > রাজশাহী

শিশু ধর্ষণ মামলার ১৩ বছর পর যুবকের যাবজ্জীবন

নাটোর প্রতিনিধি

নাটোরের বাগাতিপাড়ায় এক শিশুকে ধর্ষণের দায়ে মো. দুলাল নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন আদালতের বিচারক। আজ বুধবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মুহাম্মদ আব্দুর রহিম এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত মো. দুলাল (২৯) নাটোরের বাগাতিপাড়ার চাইপাড়া এলাকার মো. মোস্তাকিনের ছেলে।

নাটোর আদালতের বিশেষ সরকারি কৌঁসুলি মো. আনিসুর রহমান জানান, ২০১১ সালের ৩ জুলাই সকালে সাত বছর বয়সী শিশুটি রাস্তার পাশে খেলার সময় পেয়ারা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে দুলাল তাকে ধর্ষণ করেন। এ সময় দুলালের চাচাতো বোন ঘটনাটি দেখে ওই শিশুর মাকে জানালে তিনি এসে মেয়েকে উদ্ধার করে এবং সে সময় দুলাল পালিয়ে যায়। এ ঘটনায় ওই শিশুর দাদা দুলালের বিরুদ্ধে বাগাতিপাড়া থানায় মামলা করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা বাগাতিপাড়া থানার উপপরিদর্শক মো. হাবিবুর রহমান ঘটনার এক মাস পরে আদালতে অভিযোগপত্র জমা দিলে সাক্ষ্য প্রমাণ শেষে দীর্ঘ ১৩ বছর পরে এ রায় দিলেন বিচারক।

কর না বাড়িয়েই রাসিকের ১ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা

দুই মণ পেঁয়াজের দামে ১ কেজি ইলিশ, দরপতনে হতাশ চাষি

নারীদের নিয়েই টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করতে হবে: রাজশাহী জেলা প্রশাসক

রাজশাহী নার্সিং কলেজের হোস্টেল ছাত্রশূন্য

রাবিতে ছাত্রদলের বিরুদ্ধে হলের সিট দখলের অভিযোগ, স্বচ্ছতা নিশ্চিতে শিবিরের ৩ দাবি

সম্বল বলতে ছিল দুটি মহিষ, একটি হারিয়ে পাগলপ্রায় কৃষক

মুগুর মেরে বাবাকে হত্যা, ছেলে গ্রেপ্তার

রাজশাহীতে ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার

মধ্যরাতে ভবন ঘেরাও ডিবির, স্বেচ্ছাসেবক দল নেতাকে রক্ষায় হুলুস্থুল কাণ্ড করলেন নেতা-কর্মীরা

রাজশাহীতে আম পাড়া নিয়ে সংঘর্ষ, নিহত ১