হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহীতে ধানখেত থেকে যুবকের মরদেহ উদ্ধার, ট্রান্সফরমার চুরির সন্দেহ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

প্রতীকী ছবি

রাজশাহীর তানোর উপজেলায় ধানখেত থেকে বাবু শেখ (২৫) নামের এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বাড়ি কুষ্টিয়ার ভেড়ামারা সদরে। বাবার নাম ইসলাম শেখ। ধারণা করা হচ্ছে, ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে তাঁর মৃত্যু হয়েছে।

তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কচুয়া গ্রামের বটতলা নামক স্থানে একটি গভীর নলকূপের পাশে বাবুর লাশ পড়েছিল। আজ শনিবার সকালে স্থানীয়রা লাশটি দেখে পুলিশে খবর দেন। এরপর পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠায়।

বাবু শেখের খালাতো শ্যালক মো. মাসুদ জানান, বাবু নির্মাণশ্রমিক হিসেবে কাজ করেন বলে তাঁরা জানেন। চার দিন আগে বাবু তাঁর স্ত্রীকে কাজে যাওয়ার কথা জানিয়ে বাড়ি থেকে বের হন। এর পর থেকেই তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছিল। বাবু যাঁদের সঙ্গে কাজে যান, তাঁদের মোবাইল ফোনও বন্ধ ছিল। একদিন পর তাঁদের একজন ফোন করে জানান, তানোরে বিদ্যুতায়িত হয়ে বাবুর মৃত্যু হয়েছে। লাশ মাঠের মধ্যেই পড়ে আছে।

এই খবর শুনে গত বৃহস্পতিবার তানোরে গিয়েছিলেন। বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি করেও তাঁরা বাবুর লাশের কোনো সন্ধান পাননি। পরে পুলিশকে তাঁরা নিজেদের ফোন নম্বর দিয়ে এসেছিলেন। আজ সকালে পুলিশ ফোন করে বাবুর লাশ পাওয়ার কথা জানায়। পুলিশ তাঁদের ছবিও পাঠিয়েছে। ছবি দেখে তাঁরা নিশ্চিত হয়েছেন যে এটি বাবুরই মরদেহ।

তানোর থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ আলী জানান, লাশের সুরতহাল প্রস্তুতের সময় শরীরে কোনো আঘাত বোঝা যায়নি। ধারণা করা হচ্ছে, ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে তাঁর মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিষয়টি নিশ্চিত করে বলা যাবে। এ নিয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হবে বলেও জানান তিনি।

পাখি শিকারে বাধা দেওয়ায় এয়ারগানের নল ঘুরিয়ে গুলি, যুবক হাসপাতালে

রামেক: ট্রলির অভাবে ফটকেই পড়ে থাকেন রোগীরা

আদা চাষে প্রণোদনা দেবে সরকার: কৃষিমন্ত্রী

সার পাচার ঠেকাতে সীমান্তে নজরদারি বাড়ানো হচ্ছে: কৃষিমন্ত্রী

গোদাগাড়ীতে সাঁওতালদের মাঞ্জহি থান দখল ও ভাঙচুরের অভিযোগ

নারায়ণগঞ্জে প্রায় ১০ হাজার ইয়াবাসহ রাজশাহীর ২ যুবক গ্রেপ্তার

শ্রমিক নির্যাতনের ভুয়া ছবি ছড়ানোর অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম

ছাত্রদল নেতা শাকিল হত্যা: এমপিপুত্র মিন্টু ফের ২ দিনের রিমান্ডে

এইচএসসির ফল: গ্রামের অধিকাংশ কলেজ পিছিয়ে