হোম > সারা দেশ > রাজশাহী

আদমদীঘিতে বিদ্যুতায়িত হয়ে একজনের মৃত্যু

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার আদমদীঘিতে বিদ্যুতের খুঁটি থেকে তার অপসারণ করতে গিয়ে আনিছুর রহমান (৫২) নামের এক ব্যক্তি বিদ্যুতায়িত হয়ে মারা গেছেন। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার উজ্জলতা গ্রামে এ ঘটনা ঘটে।

আনিছুর রহমান ওই গ্রামের মৃত রজিব উদ্দিনের ছেলে। তিনি গ্রামাঞ্চলের বিভিন্ন বাড়িতে বিদ্যুতের সংযোগ দেওয়া ও মেরামতের কাজ করতেন।

স্থানীয়রা জানান, আনিছুর রহমান সকালে তার গ্রামের এক ব্যক্তির বাড়িতে পুরোনো খুঁটি থেকে তার অপসারণের জন্য ওঠেন। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার সময় খুঁটিতে বিদ্যুতায়িত হয়ে মাটিতে পড়ে যান। তাঁকে উদ্ধার করে আদমদীঘি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক আনিছুর রহমানকে মৃত ঘোষণা করেন।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

রাজশাহীতে গরুচোর চক্রের অন্যতম সদস্য গ্রেপ্তার

জনগণের দোরগোড়ায় পৌঁছাতে কাজ করছেন প্রধানমন্ত্রী: মিনু

রেশমের ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে: ভূমিমন্ত্রী

রাবি শিক্ষার্থীর গাড়িচাপায় রিকশাচালক নিহত, নারীসহ আহত ২

রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভা ২০ অক্টোবর

ভারত বিগত দিনের চিন্তা-চেতনা থেকে বের হয়ে বাংলাদেশের বন্ধু হবে, আশা প্রতিমন্ত্রীর

১০ দিনেও রাবি সাংবাদিকদের ওপর হামলাকারী কেউ গ্রেপ্তার হয়নি

সেনাসদস্য পরিচয়ে জাল টাকা দিয়ে সোনার চেইন আত্মসাৎ, গ্রেপ্তার ২

ভবন নির্মাণে আইনবহির্ভূত কাজ করলে ব্যবস্থা: গণপূর্তমন্ত্রী

বাঘায় মাদক সেবন ও বিক্রির দায়ে এক দম্পতিসহ ৩ জনের কারাদণ্ড