হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহী মহানগর বিএনপির নেতৃত্বে মামুন-রিটন

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

সভাপতি মামুনুর রশিদ মামুন ও সাধারণ সম্পাদক মাহাফুজুর রহমান রিটন। ছবি: সংগৃহীত

সম্মেলনের প্রায় তিন মাস পর রাজশাহী মহানগর বিএনপির ১৪ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সাবেক সদস্যসচিব মামুনুর রশিদ মামুনকে সভাপতি করা হয়েছে। আর সাধারণ সম্পাদক করা হয়েছে নগর যুবদলের সাবেক আহ্বায়ক মাহাফুজুর রহমান রিটনকে।

আজ শনিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটির কথা জানানো হয়।

আংশিক কমিটিতে নজরুল হুদাকে সিনিয়র সহসভাপতি এবং আসলাম সরকার, ওয়ালিউল হক রানা, আলী আশরাফ মাসুম সফিকুল ইসলাম সাফিক, আবুল কালাম আজাদ সুইট, মুক্তার হোসেন ও জয়নাল আবেদিন শিবলীকে সহসভাপতি করা হয়েছে।

এ ছাড়া বজলুল হুদা মন্টুকে যুগ্ম সাধারণ সম্পাদক, রবিউল ইসলাম মিলুকে সাংগঠনিক সম্পাদক এবং এরশাদ আলী ঈশা ও মাইনুল আহসান পান্নাকে সদস্য করা হয়েছে। পরবর্তীকালে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এর আগে গত ১০ আগস্ট মহানগর বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়। এর ২ মাস ২২ দিন পর আংশিক কমিটি ঘোষণা করা হলো।

রাজশাহীতে গুদামে আগুন, ব্যাপক ক্ষয়ক্ষতি

ধানখেতে শিশুর মরদেহ, গলায় প্যাঁচানো বেল্ট

রাজশাহীতে ৮ ডাকাতকে গণপিটুনি, একজনের মৃত্যু

৭৭৭ কোটি টাকার কাজে ৯ শতাংশ ঘুষ চান ভিসি

রাকসুর গণ-ইফতার, খরচের উৎস জানেন না জিএস-এজিএস

পাকিস্তানি পোশাক বলে মিথ্যা প্রচার চালানোয় জরিমানা

আদালতে হাজিরা দেওয়ার পর হত্যা মামলার আসামি নিখোঁজ

রামেকের আইসিইউ ভবন: দুই দফায় লিফট জালিয়াতি

রাজশাহীতে পুনরায় গ্যাস-সংযোগ চালুর উদ্যোগ নেওয়া হবে: ভূমিমন্ত্রী

‘অমুসলিম’ শিক্ষার্থীদের বাদ দিয়ে রাবি প্রশাসনের ‘গণ-ইফতার’