হোম > সারা দেশ > রাজশাহী

বিএনপিকে বিতর্কিত করতে চাঁদাবাজ হিসেবে প্রচার করা হচ্ছে: দুলু

নাটোর প্রতিনিধি 

আজ দুপুরে নাটোর জেলা পরিষদ অডিটরিয়ামে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু । ছবি: আজকের পত্রিকা

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু অভিযোগ করেছেন, একটি রাজনৈতিক দল বিএনপিকে বিতর্কিত করার জন্য তাদের চাঁদাবাজ হিসেবে প্রচার চালাচ্ছে। তিনি বলেন, ‘বিএনপিতে কোনো চাঁদাবাজ বা খুনির জায়গা হবে না।’

আজ শনিবার দুপুরে নাটোর জেলা পরিষদ অডিটরিয়ামে শ্রমিক দলের বিভিন্ন ইউনিটের আয়োজনে গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণে আয়োজিত শ্রমিক সমাবেশে এসব কথা বলেন দুলু।

দুলু বলেন, ‘বিএনপি মজলুমের দল। গত ১৫ বছর বিএনপি আওয়ামী লীগের অবর্ণনীয় অত্যাচার, নির্যাতন, হামলা, মামলা, গুম, অপহরণ সহ্য করে টিকে আছে। বিএনপি মানুষের কষ্ট বোঝে। মানুষও বিএনপিকে ভালোবাসে। আওয়ামী লীগ মানুষের হৃদয় থেকে বিএনপিকে মুছে ফেলার চেষ্টা করে ব্যর্থ হয়েছে। নতুন করে কেউ বা কোনো দল চেষ্টা করেও ব্যর্থ হবে আগামীতে।’

সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় সহসভাপতি ও জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক-কর্মচারী দলে সভাপতি রফিকুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, জেলা শ্রমিক দলের সভাপতি আবু রায়হান ভুলুসহ শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ।

হামের উপসর্গ নিয়ে রামেকে আরও তিন শিশুর মৃত্যু, ভর্তি ২৫

রাজশাহীতে দুই দিনব্যাপী লিটারারি ফেস্টিভ্যাল শুরু

রাজশাহীতে আন্তজেলা ডাকাত চক্রের ‘মূল হোতা’ গ্রেপ্তার

প্রধানমন্ত্রীর উপহারের অটোরিকশা পেয়ে খুশি টুলি বেগম

রামেক হাসপাতালে হামে আক্রান্ত শিশুর মৃত্যু

রাস্তায় পড়ে ছিল স্কচটেপ মোড়ানো লাইটার, রিভলবার ভেবে চাঞ্চল্য

স্থবির রাবির সাংস্কৃতিক অঙ্গন

রাজশাহীতে সাংবাদিককে মারধর করলেন বিএনপির নেতা-কর্মীরা

খরচ তুলতে না পারায় বন্ধ রাবির ই-কার সেবা

চার বছর অপেক্ষার পর এসেছিল প্রথম সন্তান, হামের উপসর্গ নিয়ে মৃত্যু