হোম > সারা দেশ > রাজশাহী

উল্লাপাড়ায় বিল জুড়ে পদ্মফুলের সমাহার

প্রতিনিধি, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) 

সিরাজগঞ্জের উল্লাপাড়ার তিতারগাড়া বিলে আবাদি জমিতে এখন পদ্মফুলের সমাহার। বছর যেতেই এ ফুলের গাছ আরও জমিতে ছড়িয়ে পড়ছে। বর্ষাকালে জমিতে পানি হতেই যার দেখা মিলছে। অনেকেই এখানে পদ্ম ফুল দেখতে আসছেন। ফুল বিক্রিকে পেশা হিসেবে নিতেও শুরু করেছেন এখানকার মানুষজন। 

সরেজমিনে গিয়ে দেখা গেছে, উপজেলার ব্রক্ষমকপালিয়া গ্রামের আবাদি মাঠের বিঘা বিশেক জমি জুড়ে পদ্মফুল ফুটেছে। জমিতে মৌসুমে ইরি বোরো ধান ফসলের আবাদ করা হয়। স্থানীয়দের কাছে পুরো মাঠ এলাকা তিতারগাড়া বিল নামে পরিচিতি পেয়েছে। 

ব্রক্ষমকপালিয়া গ্রামের আছাদুল ইসলাম ও নুর আলমসহ একাধিক ব্যক্তি বলেন, বছর তিনেক আগে বর্ষাকালে একটি জমিতে তিন থেকে চারটি পদ্মফুলের গাছ দেখা গিয়েছিল এবং ফুল ফুটেছিল। এর পরের বছর থেকেই পদ্মফুল বেড়ে এখন বিঘা বিশেক জমিতে ছড়িয়েছে। 

এলাকার এক যুবক জানান, ব্রক্ষমকপালিয়া গ্রামের ছিদাম ও সুশীলসহ অন্য এলাকার কয়েকজন এখানকার পদ্মফুল বিক্রি পেশায় জড়িত হয়েছেন। মাস খানিক হলো ভোরে এরা জমিতে নেমে ফুল তুলে বিভিন্ন এলাকায় গিয়ে বিক্রি করে। জমির মালিকেরা এতে বাধা দেওয়া কিংবা কোনো টাকা নেন না। 

এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. আজমল হক বলেন, এটি জলজ উদ্ভিদ। এর বীজ এনে মাটিতে ফেললে বর্ষাকালে জমিতে কিংবা বিলে পানি হলে পদ্ম গাছ জন্ম নেয় ও ফুল ফোটে। আর এটি দেখতে অনেক সুন্দর।   

দুই মাস পেছালে আজীবনে রাকসু নির্বাচন হবে না: আম্মার

সৌদিতে অগ্নিকাণ্ড: স্বপ্ন ফিরল কফিনবন্দী হয়ে

বরেন্দ্র অঞ্চল রক্ষায় আট দফা অঙ্গীকার

পরীক্ষকের বাসায় গিয়ে খাতায় লেখা সেই পরীক্ষার্থীর ফল স্থগিত

এ বছরই চালু হচ্ছে পাঁচটি শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী

রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিনজন গ্রেপ্তার

রাজশাহী বোর্ডে এইচএসসির পাসের হার ৪৫.০৬ শতাংশ

নাটোরের গুরুদাসপুর: বাবা এমপি, ছেলেরা বেপরোয়া

রাজশাহীতে শিশু থিয়েটারের ৩৪তম বর্ষপূর্তি উৎসব

রাজশাহীতে বাস-ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২