হোম > সারা দেশ > রাজশাহী

পুঠিয়ায় আগুনে পুড়ল মোটরসাইকেলের গ্যারেজ

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি 

রাজশাহীর পুঠিয়ায় আগুনে একটি মোটরসাইকেল গ্যারেজ ও সঙ্গে থাকা বাড়ি পুড়ে গেছে। আজ শুক্রবার ভোরে উপজেলার রাজবাড়ীসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী মকছেদ আলী আজকের পত্রিকাকে বলেন, ‘প্রতিদিনের মতো খাবার শেষ করে পরিবারের সবাই ঘুমিয়ে যাই। শুক্রবার ভোরের দিকে হঠাৎ আগুনের তাপে ঘুম ভেঙে যায়। সে সময় কোনোমতে সবাই প্রাণ নিয়ে বের হতে পেরেছিলাম। তবে ঘরে ও দোকানে থাকা কোনো কিছুই রক্ষা করতে পারিনি।

ভুক্তভোগীর ছেলে ও মোটরসাইকেল গ্যারেজের মালিক সুমন আলী বলেন, গ্যারেজে চারটি হোন্ডা, বিভিন্ন যন্ত্রাংশ ও মবিলসহ প্রায় ৬ লাখ টাকার মালামাল ছিল। এ ছাড়া বাড়ি ও ঘরের ভেতরে থাকা সব আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। আমাদের নিজস্ব জমি নেই। দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে রাজপরগণার জায়গায় বসবাস ও ব্যবসা করে আসছি। আজ আগুনে পুড়ে গেছে আমার সবকিছু। এখন পুরো পরিবার নিয়ে রাস্তায় নেমে গেছি।

এ ব্যাপারে পুঠিয়া ফায়ার সার্ভিসের কর্মকর্তা আরিফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই দোকান ও বাড়িটির বেশির ভাগ অংশ পুড়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।’

মেরে মাদ্রাসাশিক্ষার্থীর দাঁত ভেঙে দিলেন শিক্ষক

রাজশাহীর গোদাগাড়ী: মাদক নির্মূল সভায় কারবারি

নেশা ছাড়তে কারাদণ্ডের দাবি নিয়ে তিন দফায় ইউএনওর কার্যালয়ে, অতঃপর...

যুবদল নেতার কার্যালয়ে ৪ যুবককে মারধর করে কাটা হলো চুল, ভিডিও ভাইরাল

শ্রেণিকক্ষে ঢুকে শিক্ষক-শিক্ষার্থীকে মারধর অভিভাবকের

রাজশাহীর দুর্গাপুরে স্কুলমাঠ ভরাটের অভিযোগ আ.লীগ নেতার বিরুদ্ধে, প্রশাসন নীরব

রাজশাহী বিশ্ববিদ্যালয়: সিট দখলের সংস্কৃতি ফিরছে রাবির হলে

কর না বাড়িয়েই রাসিকের ১ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা

দুই মণ পেঁয়াজের দামে ১ কেজি ইলিশ, দরপতনে হতাশ চাষি

নারীদের নিয়েই টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করতে হবে: রাজশাহী জেলা প্রশাসক