হোম > সারা দেশ > নওগাঁ

দেশে চালের অভাব নেই, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মজুত রয়েছে: খাদ্যমন্ত্রী

নওগাঁ প্রতিনিধি

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, ‘দেশে চালের অভাব নেই। এ বছর সর্বকালের সর্বশ্রেষ্ঠ চালের মজুত রয়েছে। এবার সরকারিভাবে ১৯ লাখ ৫০ হাজার ৫৩১ টন চাল মজুত করা হয়েছে। আগামী বৃহস্পতিবার থেকে সারা দেশে ওএমএস ও খাদ্যবান্ধব কর্মসূচি টিসিবির হোল্ডারদের মধ্যে চাল ও আটা বিতরণ কর্মসূচি শুরু করা হবে।’ 

আজ মঙ্গলবার নওগাঁ সার্কিট হাউসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। 

খাদ্যমন্ত্রী বলেন, ‘আমাদের কাছে আরও দুই দিন চাল সংগ্রহের জন্য সময় রয়েছে। দুই দিনে ৫০ টন চাল সংগ্রহ করতে পারব। এবার সরকারিভাবে চাল সংগ্রহের যে টার্গেট রয়েছে, তা শতভাগ পূরণ করতে যাবে। তবে ধানের ক্ষেত্রে টার্গেট পূরণ হয়েছে ৫০ ভাগ। কারণ কৃষকেরা বাজারে ধানের দাম বেশি পাওয়ায় সেখানে বিক্রি করেছেন।’ 

খাদ্যমন্ত্রী আরও বলেন, ‘ওএমএস চালের বস্তা থেকে প্রতিদিন সবগুলো বিতরণ না করা হলে ফেরত লিস্টে রাখতে হবে। ফেরত আসা চাল পরদিনের কার্যক্রমের সঙ্গে যুক্ত করতে হবে। সে ক্ষেত্রে কে কতখানি চাল ফেরত দিচ্ছেন, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আইডি কার্ডের নম্বরসহ নোট করে রাখতে হবে।’ 

বাঘায় জ্বালানি তেল বেশি দামে বিক্রি করায় জরিমানা

রাবির নতুন উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম

শহীদ জিয়া শিশুপার্ক: ইজারা নেওয়া পার্ক মিলেমিশে দখল বিএনপি-জামায়াতের

চুরি করা সেই নবজাতককে ফেলে পালালেন তরুণী, উদ্ধার করলেন স্থানীয় নারী

ফেসবুকে নারীকণ্ঠে প্রবাসীর সঙ্গে প্রতারণা, গ্রেপ্তার ৩

চাহিদা অনুযায়ী সরবরাহ না করলে তেল নেবেন না রাজশাহীর ব্যবসায়ীরা

‘প্রতি শনিবার এমপি-মন্ত্রীরা নিজ নিজ এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান তদারকি করবেন’

‘নদীর নাম পরিবর্তন করে খাল বলা যাবে না’

এমপিকে অভ্যর্থনার পর হত্যা মামলার আসামির পোস্ট ‘এয়ারপোর্টে ভাইকে রিসিভ করলাম’

রাজশাহী বার সমিতির নির্বাচনে ২১ পদের ২০টিই পেল বিএনপি