হোম > সারা দেশ > রাজশাহী

ওষুধ ভেবে হারপিক পান, বৃদ্ধার মৃত্যু

 দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি

প্রতীকী ছবি

রাজশাহীর দুর্গাপুর উপজেলায় মেয়ের বাড়িতে বেড়াতে এসে ওষুধ ভেবে হারপিক পান করায় মোতাহারা বেগম (৬৮) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে তিনি মারা যান।

এর আগে ১৩ সেপ্টেম্বর উপজেলার ঝালুকা ইউপির কাঁঠালবাড়িয়া গ্রামে মেয়ের বাড়ি এ ঘটনা ঘটে। নিহত মোতাহারা বেগম জেলার বাঘা উপজেলার হাবাসপুর গ্রামের বাসিন্দা।

মেয়ে মতিয়া বেগম বলেন, ‘আমরা দুই বোন, ভাই নাই। পালাক্রমে মা দুই বোনের বাড়িতে থাকতেন। প্রায় ১ মাস আগে আমার বাড়িতে আসেন। বিভিন্ন অসুখে ভুগছিলেন। চোখে কম দেখেন। সেদিন সবার অজান্তে খাবার ওষুধ ভেবে হারপিক পান করেন। পরে যন্ত্রণায় ছটফট করলে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়। সেখানে আজ (বৃহস্পতিবার) দুপুরে মা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।’

এ বিষয়ে জানতে চাইলে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, টয়লেট ক্লিনার খেয়ে বৃদ্ধার মৃত্যুর ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রয়েছে।

বাঘায় ২ দিনে ৪৫ মণ ভেজাল গুড় ধ্বংস, জরিমানা

রাজশাহীতে শিশু ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড

কারাগারে থেকেও যুবলীগের মিছিলে!

২০ অক্টোবর রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে যেসব কর্মসূচি

রাজশাহীতে গরুচোর চক্রের অন্যতম সদস্য গ্রেপ্তার

জনগণের দোরগোড়ায় পৌঁছাতে কাজ করছেন প্রধানমন্ত্রী: মিনু

রেশমের ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে: ভূমিমন্ত্রী

রাবি শিক্ষার্থীর গাড়িচাপায় রিকশাচালক নিহত, নারীসহ আহত ২

রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভা ২০ অক্টোবর

ভারত বিগত দিনের চিন্তা-চেতনা থেকে বের হয়ে বাংলাদেশের বন্ধু হবে, আশা প্রতিমন্ত্রীর