হোম > সারা দেশ > রাজশাহী

রুয়েটে উদ্ভাবনের রঙিন উৎসব

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উদ্ভাবন ও গবেষণাভিত্তিক উৎসবের উদ্বোধন করা হয়। ছবি: আজকের পত্রিকা

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) অনুষ্ঠিত হয়েছে উদ্ভাবন ও গবেষণাভিত্তিক উৎসব ‘রুয়েট ইনোভিস্তা ২০২৫’। রুয়েটের ছাত্রকল্যাণ দপ্তর আজ সোমবার দিনব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করে। ‘পোস্টার প্রেজেন্টেশন’, ‘প্রজেক্ট শোকেসিং’ ও ‘জার্নাল পাবলিকেশন এনকারেজমেন্ট’-এই তিন ক্যাটাগরিতে প্রতিযোগিতা হয়। এতে অংশ নেন শতাধিক শিক্ষার্থী। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে ২৭টি পুরস্কার দেওয়া হয়।

অনুষ্ঠানটি ছিল দুই পর্বে। প্রথম পর্বে সকাল সাড়ে ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রুয়েট প্রশাসনিক ভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় ইনোভেটিভ প্রজেক্ট শোকেসিং ও পোস্টার প্রেজেন্টেশন। রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক এ পর্বের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

দ্বিতীয় পর্বে দুপুর ১২টায় শুরু হয় পুরস্কার বিতরণ ও শিক্ষার্থীদের সম্মাননা প্রদান। ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকারের সভাপতিত্বে এই অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে বক্তব্য দেন উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আ ন ম মোফাখখারুল ইসলাম। আরও বক্তব্য দেন তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. বশির আহমেদ, যন্ত্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম, ফলিত বিজ্ঞান ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুল কাদের জিলানী, নেসকোর নির্বাহী পরিচালক মোহাম্মদ শহীদ হোসেন প্রমুখ।

অনুষ্ঠানের শেষাংশে বিজয়ী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেওয়া হয়। শিক্ষার্থীদের সৃজনশীল অংশগ্রহণ ও প্রাণবন্ত উপস্থিতিতে দিনটি হয়ে ওঠে এক অভূতপূর্ব উদ্ভাবনী উৎসবে।

রাজশাহীর রেশম কারখানার আধুনিকায়নের আশ্বাস ফরাসি রাষ্ট্রদূতের

যাবজ্জীবন সাজার পরোয়ানা ‘খুঁজে পেয়েছে’ আরএমপি, গ্রেপ্তার সুমন

রাজশাহীর স্বার্থ ও অধিকার রক্ষায় এনসিপির মানববন্ধন

রাজশাহীতে পদ্মায় নৌকাডুবিতে বাবা-ছেলে নিখোঁজ

রাবিতে শিক্ষার্থীকে আম্মারের মারধরের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি

রাজশাহী-চাঁপাই: যাবজ্জীবন সাজার পরোয়ানা গায়েব

রাবিতে ২ শিক্ষার্থীকে পেটালেন আম্মারসহ শিবির নেতারা, পরে পুলিশে সোপর্দ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাকসু-শিবির ও ছাত্রলীগ-সংশ্লিষ্টদের পাল্টাপাল্টি হামলা, আহত ৩

রাবির সিনেট এক দশক অকার্যকর

রাজশাহীতে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার