হোম > সারা দেশ > রাজশাহী

লালপুরে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু

লালপুর (নাটোর) প্রতিনিধি

নাটোরের লালপুরে ট্রেনে কাটা পড়ে ভাষা মণ্ডল (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার আজিমনগর স্টেশনের কাছে আইড়িমারা ব্রিজের ১০০ গজ দক্ষিণে ঈশ্বরদী থেকে আব্দুলপুরগামী রকেট মেইল ট্রেনে কাটা পড়ে তিনি মৃত্যুবরণ করেন বলে ধারণা করা হচ্ছে।

ভাষা মণ্ডল উপজেলার অর্জুনপুর-বরহমহাটি ইউনিয়নের মানিকহার গ্রামের মৃত দাখিল মণ্ডলের ছেলে। পেশায় তিনি একজন বাদাম বিক্রেতা ছিলেন।

ঈশ্বরদী রেলওয়ে পুলিশ (জিআরপি) থানার ওসি হারুনুজ্জামান রোমেল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ৯৯৯-এর মাধ্যমে নিহতের খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ভাষা মণ্ডল রেললাইন পারাপারের সময় ট্রেনের ধাক্কায় মারা যান। স্থানীয়রা ৯৯৯-এ খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করে।

আজিমনগর স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মো. আরিফুর রহমান বলেন, ‘বুধবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে আইড়িমারা ব্রিজের ১০০ গজ দক্ষিণে ঈশ্বরদী থেকে আব্দুলপুরগামী রকেট মেইল ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি মারা যান বলে শুনেছি।’

রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ফের বাইকের লম্বা সারি

বিছানায় স্বামী-স্ত্রীর লাশ, ঘরে বিষের গন্ধ

রাজশাহীর সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল শুরু

রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে টিটিই বরখাস্ত

আন্দোলনে রাজশাহী চিনিকলের শ্রমিকেরা, মজুরি কমিশনসহ তিন দফা দাবি

শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রাবিতে রেলপথ অবরোধ, রাজশাহীর সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

রাজশাহীতে প্যারাকুয়েটসহ অতি ঝুঁকিপূর্ণ কীটনাশক নিষিদ্ধের দাবিতে মানববন্ধন

নাসির উদ্দিন এখন ‘সিক্রেট মাফিয়া’

পদ্মায় মহিষকে গোসল করাতে গিয়ে যুবকের মৃত্যু

বাঘায় বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ: সাবেক মেয়রসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১