হোম > সারা দেশ > রাজশাহী

বাস ডাকাতির পর ২ যাত্রীকে ধর্ষণ, চালকসহ গ্রেপ্তার ৩

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

বাস ডাকাতির পর দুই যাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে ডাকাতদের বিরুদ্ধে। এ ঘটনায় নাটোরের বড়াইগ্রাম থেকে তিনজনকে আটক করা হয়েছে।

গতকাল সোমবার রাতে গাজীপুরের চান্দুরা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী ইউনিক রোড রয়েলস পরিবহনে এ ঘটনা ঘটে।

বাসযাত্রী মজনু আকন্দ জানান, রাত ১০টার দিকে বাসটি গাবতলী বাসস্ট্যান্ড থেকে রাজশাহীর উদ্দেশে ছেড়ে যায়। কিছু সময় পরই আটজন ডাকাত দেশীয় অস্ত্র—চাকু, ছুরি ও পিস্তল নিয়ে চালক, সহকারী, সুপারভাইজারসহ যাত্রীদের জিম্মি করে ফেলে। তারা ৪০-৫০ জন যাত্রীর কাছ থেকে নগদ টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান সামগ্রী লুট করে নেয়। এ সময় দুই নারী যাত্রীকে ধর্ষণ করে।

ডাকাতেরা বাসটিকে টাঙ্গাইলের মির্জাপুর এলাকায় নির্জন স্থানে থামিয়ে পালিয়ে যায়। পরে বিষয়টি মির্জাপুর থানাকে জানানো হলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি। এ ঘটনায় ক্ষুব্ধ চারজন যাত্রী নাটোরের বড়াইগ্রামের থানা মোড় এলাকায় বাসটি আটকে পুলিশকে খবর দেন।

পুলিশ বাসটি জব্দ করে চালক বাবলু আলী (৩০), চালকের সহকারী মাহবুব আলম (২৮) ও সুপারভাইজার সুমন ইসলামকে (৩৩) আটক করে থানায় নিয়ে যায়।

যাত্রী ওমর আলী অভিযোগ করেন, ডাকাতদের সহায়তা করেছেন বাসের চালক ও তাঁর সহযোগীরা। তাঁদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

বড়াইগ্রাম থানার পরিদর্শক সিরাজুল ইসলাম জানান, বাস ও তিনজনকে আটক করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শিশুকে কোলে নিলেন ইউএনও, পরীক্ষা দিলেন মা

পাওনা টাকা নিয়ে বিরোধ: ঘুষির আঘাতে দেয়ালে ধাক্কা লেগে বৃদ্ধের মৃত্যু

রাজশাহীতে বিএনপি নেতার বাড়িতে ককটেল হামলার অভিযোগ

নিয়োগে ঘুষের অভিযোগে রাজশাহীর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সাময়িক বরখাস্ত, তদন্ত কমিটি গঠন

৩০ ফুট উঁচু মই থেকে পড়ে আহত ফায়ার সার্ভিসের গাড়িচালক

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়: ১৯ কোটির ভবনও চক্রের পেটে

সরকার প্রতিশ্রুতি থেকে সরে এসেছে: শিবির সভাপতি সাদ্দাম

রাজশাহীতে অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত

ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনে বাধ্য করার অভিযোগ, আদালতে মামলা

রাজশাহীতে ৮ ঘণ্টা রেলপথ অবরোধে ৩৫ লাখ টাকার রাজস্ব ক্ষতি: রেলওয়ে