হোম > সারা দেশ > রাজশাহী

বাঘায় বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ: সাবেক মেয়রসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

বাঘা (রাজশাহী) প্রতিনিধি             

রাজশাহীর বাঘা উপজেলায় আড়ানী পৌর বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ করে টিভি ও আসবাবপত্র পুড়িয়ে দেওয়ার অভিযোগে আড়ানী পৌরসভার সাবেক মেয়র ও দলীয় কার্যক্রম নিষিদ্ধ পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুক্তার আলীকে প্রধান আসামি করে মামলা করা হয়েছে। এ মামলায় এজাহারভুক্ত ১৭ জনের পাশাপাশি অজ্ঞাতনামা আরও ২০-৩০ জনকে আসামি করা হয়েছে।

গতকাল শনিবার রাতে বাঘা থানায় মামলাটি করেন আড়ানী পৌরসভার গোচর গ্রামের বাসিন্দা রোয়াজ প্রামাণিকের ছেলে জিয়াউল হক জিয়া।

ঘটনাটি ঘটে গত শুক্রবার (১৭ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে। আড়ানী বাজারসংলগ্ন বড়াল নদের পূর্বে অবস্থিত পৌর বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ করা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

স্থানীয় বাসিন্দারা বিকট শব্দ শুনে ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে পেট্রলের তীব্র গন্ধ পাওয়া যায়।

আগুনে কার্যালয়ের টেলিভিশন, চেয়ার-টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়। বিএনপির চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবিও ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রথম দিকে পেট্রলবোমা নিক্ষেপের সন্দেহে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লেও তদন্তে সেই আলামত পাওয়া যায়নি। তবে মামলায় ফ্যাসিস্ট সরকারের সমর্থক লোকজনের বিরুদ্ধে অসৎ উদ্দেশ্যে অগ্নিসংযোগ করে ক্ষতিসাধনের অভিযোগ আনা হয়েছে।

মামলার পর পুলিশ অভিযান চালিয়ে আজ পৌরসভার পিয়াদাপাড়া গ্রামের বাদল প্রামাণিকের ছেলে এরশাদ আলীকে গ্রেপ্তার করেছে। পরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক জানান, মামলার পর একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। তিনি বলেন, বর্তমানে বাঘা থানা এলাকার পরিবেশ শান্ত রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে শান্ত পরিবেশ বিঘ্নকারীদের কঠোর হস্তে দমন করা হবে।

রাজশাহীতে প্যারাকুয়েটসহ অতি ঝুঁকিপূর্ণ কীটনাশক নিষিদ্ধের দাবিতে মানববন্ধন

নাসির উদ্দিন এখন ‘সিক্রেট মাফিয়া’

পদ্মায় মহিষকে গোসল করাতে গিয়ে যুবকের মৃত্যু

রাজশাহীতে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

বছর না পেরোতেই দেবে গেল গোদাগাড়ীর ইকোপার্কের ওয়াকওয়ে

হাটে হাটে নতুন পাট দামে খুশি চাষিরা

রাজশাহীতে নজরুল ভিলেজের ফলক উন্মোচন, বছরজুড়ে চলবে নজরুলচর্চা

বাঘায় বিএনপির কার্যালয়ে দুর্বৃত্তের আগুন, পরিদর্শনে এমপি

রাজশাহীর হাটে হাটে উঠছে নতুন পাট, দামে খুশি চাষিরা

সাইবার অপরাধ দমনে দক্ষতা বাড়ানোর আহ্বান আইজিপির