হোম > সারা দেশ > রাজশাহী

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে রাবিতে পোষ্য কোটা স্থগিত, আজ সিন্ডিকেট সভা

রাবি প্রতিনিধি  

ছবি: আজকের পত্রিকা

শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের মুখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রাতিষ্ঠানিক সুবিধা (পোষ্য কোটা) নিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তির কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে। এ বিষয়ে রোববার (২১ সেপ্টেম্বর) জরুরি সিন্ডিকেট সভা আহ্বান করা হয়েছে।

শনিবার দিবাগত রাত ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

পোস্টে বলা হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিরাজমান অস্থিতিশীল পরিস্থিতির কারণে প্রাতিষ্ঠানিক সুবিধা নিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তির কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতিতে রোববার ২১ সেপ্টেম্বর জরুরি সিন্ডিকেট সভা আহ্বান করা হয়েছে।

এর আগে শনিবার বিকেলে শিক্ষার্থীদের সঙ্গে উপ-উপাচার্য অধ্যাপক মাঈন উদ্দিন, প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমানসহ কয়েকজন শিক্ষকের হাতাহাতির ঘটনা ঘটে। পরে এর বিচারের দাবিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা পূর্ণদিবস কর্মবিরতির ঘোষণা দেন।

এর পরই পোষ্য কোটা বাতিলের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের মেয়েরা হল থেকে বেরিয়ে উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষোভ করেন।

স্বামী হত্যার বিচার চান না পরিবানু

বরেন্দ্র গবেষণা জাদুঘর পরিদর্শন করলেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত

শীর্ষ মাদক কারবারি জাহাঙ্গীর আলমকে খুঁজছে পুলিশ

অনুদান পেল রাজশাহী নগরের ২৩ শিক্ষাপ্রতিষ্ঠান

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে রাজশাহীতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ

শিক্ষামন্ত্রীর নির্দেশনায় এইচএসসিতে অংশ নিলেন লালপুরের প্রতারণার শিকার ৮ শিক্ষার্থী

মোহনপুরে সাড়ে তিন বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ

রাজশাহীতে ট্রাকের ধাক্কায় বৃদ্ধ নিহত

নদী রক্ষায় রাজশাহীতে মিনি ম্যারাথন

সংবাদ সম্মেলন ডেকে সাংবাদিকদের বিরুদ্ধে মামলার হুঁশিয়ারি বিএনপি নেতার