হোম > সারা দেশ > রাজশাহী

বাগাতিপাড়ায় কবর খননকারী ৫৩ জনকে সংবর্ধনা

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

নাটোরের বাগাতিপাড়ায় মৃত ব্যক্তিদের কাফন–দাফনে সহায়তাকারী ১৬ জন নারীসহ ৫৩ জনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। তাঁরা দীর্ঘ দিন ধরে মৃত ব্যক্তিকে গোসল, কাফন পরানো এবং কবর খননের কাজ করে আসছেন।

আজ শুক্রবার বিকেলে উপজেলার গালিমপুর ইউনিয়ন ভূমি অফিসের সামনে বেওয়ারিশ সেবা ফাউন্ডেশনের আয়োজনে সংবর্ধনা দেওয়া হয়। 

এ সময় তাঁদের ফুলেল শুভেচ্ছা, চাদর এবং মিষ্টি দেওয়া হয়। অনুষ্ঠানে পাঁকা ইউপি সদস্য আব্দুল মতিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সহকারী অধ্যাপক মনিরুল ইসলাম। 

অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল হাদী, সেবা ফাউন্ডেশনের বিভাগীয় সমন্বয়কারী আব্দুল লতিফ এবং স্বেচ্ছাসেবক রাজিবুল হক রনি প্রমুখ।

শেষকৃত্য সম্পন্ন, স্মৃতিতে রাবি শিক্ষার্থী চেসি

দুই যাত্রীর টাকা ছিনতাইয়ের অভিযোগ আরএনবির সিপাহির বিরুদ্ধে

এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া রাবি শিক্ষার্থীর মৃত্যু

রামেকে ইন্টার্নদের কর্মবিরতি প্রত্যাহার, কাজে যোগ দেবেন শুক্রবার

রুয়েটের গাড়িতে প্রধানমন্ত্রী, ‘বড় সুযোগ ছিল’ বলা যুবকের বাবাও ডিবি হেফাজতে

উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হলো ভূমিমন্ত্রী মিনুকে

বাবার মুক্তির আকুতি নিয়ে প্রধানমন্ত্রীর গাড়ির সামনে দুই মেয়ে, ডাকলেন প্রশাসক

রক্তশূন্যতা নিয়ে রামেকে ভর্তি ভূমিমন্ত্রী মিনু

প্রধানমন্ত্রীর হাত থেকে প্রণোদনার চেক নিলেন এমপি, বাপ-বেটা মিলে পেলেন ১৯ হাজার টাকা

পাঁচ দফা দাবিতে রামেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি