হোম > সারা দেশ > রাজশাহী

রাবিতে ১০ দিনব্যাপী ক্রীড়া উৎসব শুরু

রাজশাহী বিশ্ববিদ্যালয়, প্রতিনিধি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১০ দিনব্যাপী ক্রীড়া উৎসব শুরু হয়েছে। আজ শনিবার বিশ্ববিদ্যালয়ের শেখ কামাল স্টেডিয়ামে পতাকা উত্তোলন, সাদা পায়রা উড়িয়ে ক্রীড়া উৎসবের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। 

রাকসুর কোষাধ্যক্ষ অধ্যাপক মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া ও অধ্যাপক সুলতান-উল-ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত প্রক্টর মো. লিয়াকত আলী, ছাত্র উপদেষ্টা এম তারেক নূরসহ বিভিন্ন অনুষদের ডিন, হল প্রাধ্যক্ষ, বিভাগীয় সভাপতিগণ। 
 
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর সূত্রে জানা গেছে, ক্রীড়া উৎসবে অ্যাথলেটিকস, ফুটবল, হ্যান্ডবল, ভলিবল ও বাস্কেটবলের ১১৪টি ইভেন্টে, ১৭টি হলের প্রায় ৮০০ জন শিক্ষার্থী প্রতিযোগীয় অংশ নেবেন। আগামী ১৩ ডিসেম্বর বিকেল ৩টায় শেখ কামাল স্টেডিয়ামে এই উৎসবের সমাপনী অনুষ্ঠিত হবে। 

ভুয়া সংগঠনের নামে বাড়ি ‘দখলের’ চেষ্টা, উচ্ছেদ করলেন বিএনপি নেতা

মা খুন, হাসপাতালে নিতে গিয়ে ছেলে ধরা

মেঝেতে স্ত্রীর লাশ, বিছানায় আহত অবস্থায় পড়ে ছিলেন স্বামী

রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাতে মা খুন

গাছে গাছে পেরেক ঠুকে বিএনপি প্রার্থীর পোস্টার

রাবিতে নারী শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মেঝেতে স্ত্রীর লাশ, বিছানায় পড়ে ছিলেন আহত সাংবাদিক

বাড়ি থেকে ৪ কিলোমিটার দূরে মিলল নিখোঁজ কৃষকের রক্তাক্ত লাশ

শ্রমিকদের চাঙা রাখতে জমিতে মাইক

নির্বাচনী সহিংসতা ও হয়রানি বন্ধে ৭ দাবি রাবি ছাত্রীসংস্থার