হোম > সারা দেশ > রাজশাহী

চারঘাটে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে জখম, কেটেছে হাতের রগ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

প্রতীকী ছবি

রাজশাহীর চারঘাটে তোজাম্মেল হক তাজমুল (৫৫) নামের এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে জখম করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার হাজির ঢালান এলাকায় এই হামলার ঘটনা ঘটে। তাজমুল চারঘাট সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

তোজাম্মেল হক তাজমুলের দুই পা ও এক হাতে গুরুতর জখম হয়েছে। এর মধ্যে এক হাতের রগ কেটে গেছে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ঢাকার পঙ্গু (জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান) হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, তাজমুল মোটরসাইকেল নিয়ে কাঁকড়ামারি বাজার থেকে রাওথা বাজারে যাচ্ছিলেন। এ সময় চার-পাঁচজন যুবক চারঘাট-বাঘা আঞ্চলিক মহাসড়কের হাজির ঢালান এলাকায় তাজমুলকে মোটরসাইকেল থেকে নামিয়ে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপায়। তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাজমুলকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে রাতেই তাঁকে পরে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।

আহত তাজমুলের স্বজনদের অভিযোগ, পূর্ব শত্রুতার জেরে নিজ গ্রামের তিন ভাই হাঁসুয়া ও চাপাতি দিয়ে তাজমুলকে কুপিয়ে গুরুতর জখম করেছে। তবে ঠিক কী কারণে এই হামলা চালানো হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে জানতে চাইলে চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘হামলার ঘটনায় জড়িতদের ধরতে পুলিশ কাজ শুরু করছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। অপরাধীরা শিগগিরই ধরা পড়বে।’

রাজশাহীতে ফিলিং স্টেশনে মোটরসাইকেলের লম্বা সারি, চাহিদামতো মিলছে না তেল

রাজশাহী শিক্ষা বোর্ড: বোর্ড সভার অনুমোদনেও নিয়মিত হয়নি চাকরি

ঘুষ নিয়ে ২০ মৎস্যজীবী সমিতিকে হঠাৎ নিবন্ধন

৯ শতাংশ ঘুষ দাবি: রামেবি ভিসির সংবাদ সম্মেলনে দেওয়া হলো ‘টাকার খাম’

মাদ্রাসা থেকে পালানো ২ কিশোরকে উদ্ধার করল র‍্যাব

নিরপেক্ষ দাবি করা রাকসুর সেই প্রার্থী হলেন শিবিরের নেতা

পুঠিয়ায় গণপিটুনিতে ‘ডাকাত’ নিহত, ৩০০ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে গুদামে আগুন, ব্যাপক ক্ষয়ক্ষতি

ধানখেতে শিশুর মরদেহ, গলায় প্যাঁচানো বেল্ট

রাজশাহীতে ৮ ডাকাতকে গণপিটুনি, একজনের মৃত্যু