হোম > সারা দেশ > রাজশাহী

বাঘায় আওয়ামী লীগ নেতাসহ ২ জন গ্রেপ্তার

বাঘা (রাজশাহী) প্রতিনিধি 

রাজশাহীর বাঘায় দোকান পোড়ানো, হামলা-মারধরসহ একাধিক অভিযোগে করা মামলায় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে জাহিদ হাসানকে ও গতকাল রোববার রাতে সোহাগ হোসেনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে দোকান পোড়ানো, হামলা-মারধরসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। বিএনপির জাহিদ হাসানসহ দুজনের করা মামলায় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। সোহাগ হোসেন বাঘা পৌরসভায় নৈশ প্রহরী পদে কর্মরত বলে জানা গেছে।

এ বিষয়ে জানতে চাইলে বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক আজকের পত্রিকাকে বলেন, দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আগের দোকান পোড়ানো, হামলা-মারধরসহ বিভিন্ন অভিযোগে মামলা হয়েছে। তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

রাবি শিক্ষার্থীর গাড়িচাপায় রিকশাচালক নিহত, নারীসহ আহত ২

রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভা ২০ অক্টোবর

ভারত বিগত দিনের চিন্তা-চেতনা থেকে বের হয়ে বাংলাদেশের বন্ধু হবে, আশা প্রতিমন্ত্রীর

১০ দিনেও রাবি সাংবাদিকদের ওপর হামলাকারী কেউ গ্রেপ্তার হয়নি

সেনাসদস্য পরিচয়ে জাল টাকা দিয়ে সোনার চেইন আত্মসাৎ, গ্রেপ্তার ২

ভবন নির্মাণে আইনবহির্ভূত কাজ করলে ব্যবস্থা: গণপূর্তমন্ত্রী

বাঘায় মাদক সেবন ও বিক্রির দায়ে এক দম্পতিসহ ৩ জনের কারাদণ্ড

গোদাগাড়ী ইউএনও অফিসে তালা ঝোলানোর ঘটনায় মামলা

রবীন্দ্রসংগীত ব্যঙ্গ করে আম্মারের ‘রঠা সংগীত’

বাড়িতে একা থাকতেন বিধবা, ঘর থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার