হোম > সারা দেশ > রাজশাহী

নওগাঁয় বাসচাপায় কারারক্ষী নিহত

মান্দা (নওগাঁ) প্রতিনিধি 

প্রতীকী ছবি

নওগাঁর মান্দায় দ্রুতগামী একটি বাসচাপায় পলাশ আলী (২৮) নামের এক কারারক্ষী নিহত হয়েছেন। আজ বুধবার (১৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের ভোলাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত পলাশ আলী চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার বিরামপাড়া গ্রামের জুল্লুর রহমানের ছেলে। তিনি বগুড়া জেলা কারাগারে কারারক্ষী হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, পলাশ আলী বগুড়া থেকে একটি মোটরসাইকেলে করে গ্রামের বাড়ির উদ্দেশে যাচ্ছিলেন। পথে ভোলাবাজার এলাকায় পৌঁছালে রাজশাহী থেকে নওগাঁগামী দ্রুতগতির একটি বাস তাঁকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মাসুদ রানা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কারারক্ষী পলাশ আলীর লাশ উদ্ধার করে হেফাজতে নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাঁর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

মেরে মাদ্রাসাশিক্ষার্থীর দাঁত ভেঙে দিলেন শিক্ষক

রাজশাহীর গোদাগাড়ী: মাদক নির্মূল সভায় কারবারি

নেশা ছাড়তে কারাদণ্ডের দাবি নিয়ে তিন দফায় ইউএনওর কার্যালয়ে, অতঃপর...

যুবদল নেতার কার্যালয়ে ৪ যুবককে মারধর করে কাটা হলো চুল, ভিডিও ভাইরাল

শ্রেণিকক্ষে ঢুকে শিক্ষক-শিক্ষার্থীকে মারধর অভিভাবকের

রাজশাহীর দুর্গাপুরে স্কুলমাঠ ভরাটের অভিযোগ আ.লীগ নেতার বিরুদ্ধে, প্রশাসন নীরব

রাজশাহী বিশ্ববিদ্যালয়: সিট দখলের সংস্কৃতি ফিরছে রাবির হলে

কর না বাড়িয়েই রাসিকের ১ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা

দুই মণ পেঁয়াজের দামে ১ কেজি ইলিশ, দরপতনে হতাশ চাষি

নারীদের নিয়েই টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করতে হবে: রাজশাহী জেলা প্রশাসক