হোম > সারা দেশ > রাজশাহী

পাখি শিকারে বাধা দেওয়ায় এয়ারগানের নল ঘুরিয়ে গুলি, যুবক হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

আহত শহিদুল ইসলাম। ছবি: সংগৃহীত

নাটোরের সিংড়ায় পাখি শিকারে বাধা দেওয়ায় শহিদুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তির পেটে এয়ারগানের গুলি চালিয়ে আহত করার অভিযোগ উঠেছে মো. সজীব নামের এক যুবকের বিরুদ্ধে।

আজ শুক্রবার সিংড়া উপজেলার খড়পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত শহিদুল ইসলামকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি আয়াশ বিহাস গ্রামের জসমত আলীর ছেলে।

আহত শহিদুল ইসলাম হাসপাতালে জানান, সজীব এয়ারগান দিয়ে গুলি করে প্রায়ই পাখি শিকার করেন। আজও এভাবে পাখি শিকার করতে দেখে তিনি নিষেধ করেন। এ নিয়ে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সজীব তাঁর পেটে এয়ারগানের গুলি চালান। এতে তিনি আহত হন।

শহিদুল আরও জানান, পরে দুপুরে স্বজনেরা তাঁকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। চিকিৎসকেরা তাঁকে হাসপাতালের ৫ নম্বর ওয়ার্ডে রেখে চিকিৎসা দিচ্ছেন।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, ঘটনাটি তিনি শুনেছেন। তবে থানায় কোনো অভিযোগ হয়নি। এ জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তাঁরা ফিরলে তিনি বিস্তারিত বলতে পারবেন। অভিযোগ হলে এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওসি।

রামেক: ট্রলির অভাবে ফটকেই পড়ে থাকেন রোগীরা

আদা চাষে প্রণোদনা দেবে সরকার: কৃষিমন্ত্রী

সার পাচার ঠেকাতে সীমান্তে নজরদারি বাড়ানো হচ্ছে: কৃষিমন্ত্রী

গোদাগাড়ীতে সাঁওতালদের মাঞ্জহি থান দখল ও ভাঙচুরের অভিযোগ

নারায়ণগঞ্জে প্রায় ১০ হাজার ইয়াবাসহ রাজশাহীর ২ যুবক গ্রেপ্তার

শ্রমিক নির্যাতনের ভুয়া ছবি ছড়ানোর অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম

ছাত্রদল নেতা শাকিল হত্যা: এমপিপুত্র মিন্টু ফের ২ দিনের রিমান্ডে

এইচএসসির ফল: গ্রামের অধিকাংশ কলেজ পিছিয়ে

দুই মাস পেছালে আজীবনে রাকসু নির্বাচন হবে না: আম্মার