হোম > সারা দেশ > রাজশাহী

বগুড়ায় ট্রেনে কাটা পড়ে দুই নারীর মৃত্যু

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

বগুড়ায় পৃথক ঘটনায় ট্রেনে কাটা পড়ে দুই নারীর মৃত্যু হয়েছে। আজ রোববার সোনাতলা ও দুপচাঁচিয়া উপজেলায় এই দুর্ঘটনা ঘটে। সান্তাহার রেলওয়ে থানায় পৃথক অপমৃত্যুর মামলা হয়েছে। 

মারা যাওয়া দুই নারী হলেন বগুড়ার আদমদীঘি উপজেলার কুন্দগ্রাম এলাকার আমজাদ হোসেনের স্ত্রী কহিনুর বেগম (৫৫) ও সোনাতলা উপজেলার হাফেজ উদ্দীনের মেয়ে তানজিলা আক্তার (৩০)। 

বিষয়টি নিশ্চিত করেছেন সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তার হোসেন। তিনি জানান, আজ সকাল ৭টার দিকে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া স্টেশনে বোনারপাড়াগামী পদ্মরাগ ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে ট্রেনের নিচে পড়ে গিয়ে কহিনুর বেগম মারা যান। অপরদিকে একই ট্রেনে সকাল ৮টার দিকে সোনাতলা স্টেশনের পাশে তানজিলা আক্তার কাটা পড়ে মারা যান। 

দুই নারীর লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি মোক্তার।

রাজশাহীতে ফিলিং স্টেশনে মোটরসাইকেলের লম্বা সারি, চাহিদামতো মিলছে না তেল

রাজশাহী শিক্ষা বোর্ড: বোর্ড সভার অনুমোদনেও নিয়মিত হয়নি চাকরি

ঘুষ নিয়ে ২০ মৎস্যজীবী সমিতিকে হঠাৎ নিবন্ধন

৯ শতাংশ ঘুষ দাবি: রামেবি ভিসির সংবাদ সম্মেলনে দেওয়া হলো ‘টাকার খাম’

মাদ্রাসা থেকে পালানো ২ কিশোরকে উদ্ধার করল র‍্যাব

নিরপেক্ষ দাবি করা রাকসুর সেই প্রার্থী হলেন শিবিরের নেতা

পুঠিয়ায় গণপিটুনিতে ‘ডাকাত’ নিহত, ৩০০ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে গুদামে আগুন, ব্যাপক ক্ষয়ক্ষতি

ধানখেতে শিশুর মরদেহ, গলায় প্যাঁচানো বেল্ট

রাজশাহীতে ৮ ডাকাতকে গণপিটুনি, একজনের মৃত্যু