হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহীর কৃষক আলতাফ হত্যা মামলার ২ আসামি ফরিদপুর থেকে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

গ্রেপ্তার দুই আসামি। ছবি: আজকের পত্রিকা

রাজশাহীর মোহনপুর উপজেলার ধুরইল গ্রামের কৃষক আলতাফ শাহ হত্যা মামলার পলাতক দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল মঙ্গলবার রাত ২টার দিকে ফরিদপুরের সালথা উপজেলার সিংহপ্রতাপ গ্রাম থেকে তাঁদের গ্রেপ্তার করে র‍্যাব-৫-এর রাজশাহীর একটি দল।

গ্রেপ্তার দুজন হলেন মোহনপুরের ধুরইল গ্রামের রুস্তম আলীর ছেলে শরিফুল ইসলাম (৩৫) ও মো. রাসেল (২৪)। তাঁরা নিহত কৃষক আলতাফের চাচাতো ভাই। গত ১৬ মার্চ সকালে মোহনপুরের তুলসীক্ষেত্র বিলের একটি ডোবায় আলতাফের মরদেহ পাওয়া যায়।

এর আগে ৯ মার্চ থেকে নিখোঁজ ছিলেন তিনি। ১০ মার্চ আলতাফের জমিতে মগজ সদৃশ মাংস এবং জমিতে কিছুটা দূরে ফোঁটা ফোঁটা রক্তের দাগ দেখা গিয়েছিল। এর ছয় দিন পর প্রায় ছয় কিলোমিটার দূরের ডোবায় আলতাফের মাথা থেঁতলানো লাশ পাওয়া যায়।

আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব জানিয়েছে, গ্রেপ্তার শরিফুল ও রাসেল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। তাঁদের সঙ্গে চাচা আলতাফের জমিসংক্রান্ত বিরোধ ছিল। ৯ মার্চ রাতে আলতাফ জমিতে সেচ দিতে গিয়েছিলেন। তখন কথা-কাটাকাটির একপর্যায়ে তাঁকে হত্যা করা হয়। গ্রেপ্তার দুই আসামিকে মোহনপুর থানার পুলিশে হস্তান্তর করা হয়েছে।

রাজশাহীতে ফিলিং স্টেশনে মোটরসাইকেলের লম্বা সারি, চাহিদামতো মিলছে না তেল

রাজশাহী শিক্ষা বোর্ড: বোর্ড সভার অনুমোদনেও নিয়মিত হয়নি চাকরি

ঘুষ নিয়ে ২০ মৎস্যজীবী সমিতিকে হঠাৎ নিবন্ধন

৯ শতাংশ ঘুষ দাবি: রামেবি ভিসির সংবাদ সম্মেলনে দেওয়া হলো ‘টাকার খাম’

মাদ্রাসা থেকে পালানো ২ কিশোরকে উদ্ধার করল র‍্যাব

নিরপেক্ষ দাবি করা রাকসুর সেই প্রার্থী হলেন শিবিরের নেতা

পুঠিয়ায় গণপিটুনিতে ‘ডাকাত’ নিহত, ৩০০ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে গুদামে আগুন, ব্যাপক ক্ষয়ক্ষতি

ধানখেতে শিশুর মরদেহ, গলায় প্যাঁচানো বেল্ট

রাজশাহীতে ৮ ডাকাতকে গণপিটুনি, একজনের মৃত্যু