হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহীতে আম-লিচু বাগানের ৬০ গাছ কেটে ফেলল দুর্বৃত্তরা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীর গোদাগাড়ীতে বাগানের ৬০টি আম ও লিচু গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এ নিয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন জমির মালিক নিলুফার ইয়াসমিন। অভিযোগে পাঁচজনের নাম উল্লেখ করা হয়েছে। জমি দখল করতে গাছ কাটা হয়েছে বলে অভিযোগ এই নারীর।

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিন বলেন, ‘অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টির তদন্ত চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

নিলুফার ইয়াসমিনের বাড়ি রাজশাহী নগরীর মহিষবাথান এলাকায়। তাঁর ভাই লুৎফর রহমানের ছেলে ফারুক হোসেন গোদাগাড়ী উপজেলার শীতলপুর এলাকায় এই জমিতে আম ও লিচুর বাগান করেছিলেন। ফারুকের বাড়ি রাজশাহীর পবা উপজেলার নতুন কসবা এলাকায়।

গোদাগাড়ী মডেল থানায় করা সাধারণ ডায়েরিতে নিলুফার ইয়াসমিন জানান, বান্দুড়িয়া হাজিপুর গ্রামের মো. হাবিবুল্লাহ (৩২), মো. শ্যামল (৩৮), মো. রুবেল (২৬) ও মো. মাহফুজ (২১) তাঁর জমি দখল করে নেবেন বলে হুমকি দিয়েছিলেন। এ জন্য তাঁরা জমিতে থাকা বাগানের গাছ কেটে ফেলেছেন। গত সোমবার দুপুরে জমিতে গিয়ে তিনি গাছ কাটা দেখতে পান। এরপর থানায় জিডি করেন।

নিলুফার ইয়াসমিনের ভাইয়ের ছেলে ফারুক হোসেন জানান, জমিতে আম্রপালি, কটিমন, গৌড়মতি ও ব্যানানা জাতের আম এবং লিচুগাছ লাগিয়েছিলেন তিনি। মোট গাছ ছিল ১৬৬টি। এর মধ্যে ৬০টি গাছ কেটে ফেলা হয়েছে। এসব গাছে এবার মুকুল এসেছিল।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে মো. হাবিবুল্লাহ বলেন, ‘অভিযোগ মিথ্যা। ওরা নিজেরা নিজেরাই গাছ কেটেছে। এরপর আমাদের ওপর দোষ চাপাচ্ছে। আমরা গাছ কাটতে যাইনি।’

রামেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় তিন শিশুর মৃত্যু

জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই পুলিশের প্রথম দায়িত্ব: আইজিপি

রাজশাহীতে সনদ জালিয়াতি চক্রের দুই সদস্য গ্রেপ্তার

৭ দিনের মধ্যে সড়ক উন্মুক্ত করার নির্দেশ রাসিক প্রশাসকের

রাজশাহীর মনোয়ার হত্যা মামলায় হুইপ রুহুল কুদ্দুসসহ জেএমবির সব আসামি বেকসুর খালাস

বাঘায় নিখোঁজের এক দিন পর পুকুরে মিলল চা-বিক্রেতার মরদেহ

বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত, স্বাস্থ্যসেবায় বিজ্ঞানভিত্তিক উদ্যোগ জোরদারের দাবি

২০ বছর ছদ্মবেশে থাকা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

রাবিতে গণভোট-বিষয়ক সেমিনার: ব্যারিস্টার ফুয়াদ ও শিশির মনিরকে লাল কার্ড প্রদর্শন

গণভোটের রায় বাস্তবায়নে গড়িমসি গভীর সংকট সৃষ্টি করতে পারে: শিশির মনির