হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহীতে ঈদের জামাতে মুসলিম উম্মাহর শান্তি কামনায় দোয়া

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীতে পবিত্র ঈদুল ফিতরের নামাজ শেষে মুসলিম উম্মাহর শান্তি কামনা করে দোয়া করা হয়েছে। এ ছাড়া দেশ ও জাতির কল্যাণ কামনা করে সৃষ্টিকর্তার কাছে ফরিয়াদ জানানো হয়। চলমান দাবদাহ থেকে রক্ষায় বৃষ্টিপাত চেয়েও কোথাও কোথাও মোনাজাত করা হয়। 

আজ শনিবার সকাল ৮টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় মহানগরীর হযরত শাহ মখদুম রূপোস (রহ.) কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। এখানে ইমামতি করেন জামেয়া ইসলামিয়া শাহ মখদুম মাদ্রাসার অধ্যক্ষ মুফতি শাহাদত আলী। তাঁকে সহযোগিতা করেন নগরীর হেতেমখাঁ বড় মসজিদের খতিব ও ইমাম মুফতি ইয়াকুব আলী এবং দরগা শরীফ জামে মসজিদের খতিব ও ইমাম মুফতি মহিব্বুল্লাহ। 

কেন্দ্রীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন, বিএনপির চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা ও সাবেক মেয়র মিজানুর রহমান মিনু, আরেক সাবেক মেয়র ও বিএনপির কেন্দ্রীয় নেতা মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল। নামাজ শেষে তাঁরা কোলাকুলি করেন।

এ ছাড়া বিভাগীয় কমিশনার জি এস এম জাফরউল্লাহ, জেলা প্রশাসক শামীম আহমেদসহ সরকারি বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং সাধারণ মানুষ এখানে ঈদের নামাজ আদায় করেন। ঈদের নামাজ শেষে প্রশাসনের কর্মকর্তারাও মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) ঈদগাহে নামাজ অনুষ্ঠিত হয় সকাল সাড়ে ৭টায়। রাজশাহী মহানগর এবং উপজেলা পর্যায়ের ঈদগাহগুলোর পরিচালনা কমিটি নিজেরা নামাজের সময় ঠিক করে নেয়। সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ৮টার মধ্যে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়।

রাজশাহীর পশুর হাট: অর্ধেক দামে ইজারা, সমঝোতা বিএনপি ও জামায়াতের

দায়িত্ব নিলেন রাসিক ও জেলা পরিষদের প্রশাসক

ধর্ষণের আলামত: কথা বলতে পারছে না শিশুটি, অক্সিজেন দেওয়া হচ্ছে

বাঘায় জ্বালানি তেল বেশি দামে বিক্রি করায় জরিমানা

রাবির নতুন উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম

শহীদ জিয়া শিশুপার্ক: ইজারা নেওয়া পার্ক মিলেমিশে দখল বিএনপি-জামায়াতের

চুরি করা সেই নবজাতককে ফেলে পালালেন তরুণী, উদ্ধার করলেন স্থানীয় নারী

ফেসবুকে নারীকণ্ঠে প্রবাসীর সঙ্গে প্রতারণা, গ্রেপ্তার ৩

চাহিদা অনুযায়ী সরবরাহ না করলে তেল নেবেন না রাজশাহীর ব্যবসায়ীরা

‘প্রতি শনিবার এমপি-মন্ত্রীরা নিজ নিজ এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান তদারকি করবেন’