হোম > সারা দেশ > রাজশাহী

‘গবেষণা ও উচ্চশিক্ষায় যুগান্তকারী পরিবর্তন আনবে রুয়েটের হিট প্রকল্প’

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘প্রতিযোগিতামূলক প্রজেক্ট প্রস্তাবনা তৈরির কৌশল’ শীর্ষক কর্মশালা। ছবি: আজকের পত্রিকা

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) বিশ্বব্যাংকের সহায়তায় পরিচালিত হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) হিট প্রকল্পের আওতায় ‘প্রতিযোগিতামূলক প্রজেক্ট প্রস্তাবনা তৈরির কৌশল’ শীর্ষক কর্মশালা হয়েছে। আজ শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের হলরুমে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত এ কর্মশালার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, ‘গবেষণা ও উচ্চশিক্ষায় যুগান্তকারী পরিবর্তন আনবে হিট প্রকল্প। এটি আমাদের শিক্ষকদের বৈশ্বিক পরিমণ্ডলে প্রতিযোগিতার সুযোগ তৈরি করবে।’

আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মো. ইমদাদুল হকের সভাপতিত্বে কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে প্রেজেন্টেশন উপস্থাপন করেন সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. নিয়ামুল বারী, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. শহীদ উজ জামান এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. আব্দুল খালেক। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইকিউএসির সেকশন অফিসার প্রকৌশলী তাসনুভা হুমায়রা।

কর্মশালায় হিট প্রকল্পের কাঠামো, গবেষণা প্রস্তাবনা প্রস্তুতির কৌশল, অনুদান প্রাপ্তির নিয়মাবলি এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে দক্ষতা উন্নয়ন কার্যক্রম নিয়ে বিশদ আলোচনা হয়। এতে বিভিন্ন বিভাগের শিক্ষকেরা অংশগ্রহণ করেন এবং প্রশ্নোত্তর পর্বে প্রকল্পের সুফল ও প্রয়োগ বিষয়ে মতামত জানান।

ছাত্রাবাস থেকে রাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

জুডিশিয়াল সার্ভিসে প্রবেশে ৫ বছর ওকালতি বাধ্যতামূলক চায় রাজশাহী বার

রাজশাহীতে ভ্রাম্যমাণ গ্রন্থাগারে শেখ মুজিব-শেখ হাসিনার বই, সরানোর নির্দেশ ডিসির

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪

পদ্মার চরে গুলিতে নিহত বালুমহালের ম্যানেজারের লাশ উদ্ধার

ফ্রান্সে গেল বাঘার আম, শুরু হলো মৌসুমের প্রথম রপ্তানি

রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের বিক্ষোভ মিছিল

সারদায় একাডেমিতে দৌড়ানোর সময় অসুস্থ প্রশিক্ষণার্থী এসআইয়ের মৃত্যু

টাকা গুনে নেওয়ার ভিডিও ছড়িয়ে পড়ার পর বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

রাজশাহীতে ৯ বছরের শিশুকে যৌন হয়রানি, ভ্যানচালককে গণপিটুনি