হোম > সারা দেশ > রাজশাহী

রংপুরে প্রকৌশলীকে হত্যার হুমকি, নেসকো ঘেরাও করে রুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রংপুরে প্রকৌশলীকে হত্যার হুমকির প্রতিবাদে নেসকো রাজশাহী কার্যালয় ঘেরাও করে রুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা

রংপুরে এক প্রকৌশলীকে হত্যার হুমকির প্রতিবাদে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) রাজশাহী কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীরা।

আজ মঙ্গলবার বেলা ১টার দিকে রাজশাহী নগরের হেতেম খাঁ এলাকায় নেসকোর প্রধান কার্যালয় ঘেরাও করে তাঁরা এ কর্মসূচি পালন করেন।

এর আগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে শিক্ষার্থীরা নেসকো কার্যালয়ের সামনে জড়ো হন। সেখানে তাঁরা প্রায় ঘণ্টাব্যাপী বিক্ষোভ সমাবেশ করেন। এ সময় শিক্ষার্থীরা নানা স্লোগান দেন।

রংপুরে প্রকৌশলীকে হত্যার হুমকির প্রতিবাদে নেসকো রাজশাহী কার্যালয় ঘেরাও করে রুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা

শিক্ষার্থীরা অভিযোগ করেন, দেশব্যাপী চলমান প্রকৌশলী অধিকার আন্দোলনের অংশ হিসেবে সোমবার রংপুর নেসকো কার্যালয়ে স্মারকলিপি দিতে যান প্রকৌশলীরা। এ সময় বুয়েট থেকে পাস করা প্রকৌশলী রুকন স্মারকলিপি গ্রহণ করলে উপস্থিত ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা তাঁকে গালিগালাজ ও লাঞ্ছিত করেন। এমনকি তাঁকে জবাই করে হত্যার হুমকি দেওয়া হয়।

এ ঘটনার সুষ্ঠু বিচার ও দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান রুয়েট শিক্ষার্থীরা। পরে নেসকোর কর্মকর্তারা ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

রাজশাহীর রেশম কারখানার আধুনিকায়নের আশ্বাস ফরাসি রাষ্ট্রদূতের

যাবজ্জীবন সাজার পরোয়ানা ‘খুঁজে পেয়েছে’ আরএমপি, গ্রেপ্তার সুমন

রাজশাহীর স্বার্থ ও অধিকার রক্ষায় এনসিপির মানববন্ধন

রাজশাহীতে পদ্মায় নৌকাডুবিতে বাবা-ছেলে নিখোঁজ

রাবিতে শিক্ষার্থীকে আম্মারের মারধরের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি

রাজশাহী-চাঁপাই: যাবজ্জীবন সাজার পরোয়ানা গায়েব

রাবিতে ২ শিক্ষার্থীকে পেটালেন আম্মারসহ শিবির নেতারা, পরে পুলিশে সোপর্দ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাকসু-শিবির ও ছাত্রলীগ-সংশ্লিষ্টদের পাল্টাপাল্টি হামলা, আহত ৩

রাবির সিনেট এক দশক অকার্যকর

রাজশাহীতে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার