হোম > সারা দেশ > রাজবাড়ী

দৌলতদিয়ায় বাস দুর্ঘটনা: বৈধ কাগজপত্র ছাড়াই চলছিল এসবি সুপার ডিলাক্স

বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি

ফাইল ছবি

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে ফেরিতে ওঠার সময় পদ্মা নদীতে পড়ে যাওয়া এসবি সুপার ডিলাক্স পরিবহনের বাসটির ফিটনেস সনদ, ট্যাক্স টোকেন ও রুট পারমিটের মেয়াদ শেষ হয়ে গিয়েছিল বলে জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

মঙ্গলবার (১৬ জুন) সকালে বিআরটিএ রাজবাড়ী সার্কেলের সহকারী পরিচালক মুহাম্মদ অহিদুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

বিআরটিএ সূত্রে জানা গেছে, ৫ জুন সকালে দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটে ফেরিতে ওঠার সময় ঢাকা মেট্রো-ব-১৫-৫৬৪৯ নম্বরের বাসটি র‍্যাম ভেঙে পদ্মা নদীতে পড়ে যায়। পরে বিআরটিএর তথ্য যাচাই করে দেখা যায়, বাসটির ট্যাক্স টোকেন, ফিটনেস সনদ ও রুট পারমিটের মেয়াদ অনেক আগে শেষ হয়ে গেছে। তা সত্ত্বেও বাসটি যাত্রী পরিবহনে ব্যবহৃত হচ্ছিল।

সহকারী পরিচালক মুহাম্মদ অহিদুর রহমান বলেন, বাসটির রেজিস্ট্রেশন এবং চালকের ড্রাইভিং লাইসেন্সের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট বিআরটিএ কার্যালয়ে চিঠি পাঠানো হয়েছে।

এদিকে দুর্ঘটনার কারণ অনুসন্ধান, দায়দায়িত্ব নির্ধারণ এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে জেলা প্রশাসন ও নৌপরিবহন মন্ত্রণালয় পৃথক তদন্ত কমিটি গঠন করেছে।

নিখোঁজ জামায়াতের কর্মীর দগ্ধ লাশ উদ্ধার

দৌলতদিয়ায় বাসডুবি: চালক-হেলপারসহ গ্রেপ্তার ৩

দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় বাস পড়ে যাওয়ার ঘটনায় যান্ত্রিক ত্রুটি খতিয়ে দেখা হবে: প্রতিমন্ত্রী

দৌলতদিয়ায় ৬ ঘণ্টা পর ফের যানবাহন পারাপার শুরু

‘দুই মিনিট আগে বাস থেকে নেমেছি, এরপরই চোখের সামনে পদ্মায় ডুবে গেল’

পদ্মায় পড়ে যাওয়া বাস উদ্ধার

দৌলতদিয়া ফেরিঘাটে আবারও বাস পড়ল পদ্মায়

বৈরী আবহাওয়ার কারণে ৪৫ মিনিট বন্ধ লঞ্চ-ফেরি চলাচল

রাজবাড়ীর কালুখালীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ২

ঈদ ঘিরে দৌলতদিয়া-পাটুরিয়ায় বিশেষ প্রস্তুতি, চলবে ১৭ ফেরি ও ২০ লঞ্চ