হোম > সারা দেশ > রাজবাড়ী

ব্যারাজ অনুমোদনে রাজবাড়ীতে আনন্দ মিছিল

বালিয়াকান্দি প্রতিনিধি

পদ্মা ব্যারাজ প্রকল্প একনেকে অনুমোদন পাওয়ায় আনন্দ মিছিল। ছবি: আজকের পত্রিকা

বহুল আলোচিত পদ্মা ব্যারাজ প্রকল্প জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) অনুমোদন পাওয়ায় রাজবাড়ীতে আনন্দ মিছিল করেছেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। আজ বুধবার (১৩ মে) বিকেলে শহরের আজাদী ময়দানে জেলা বিএনপির কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রেলগেট শহীদ স্মৃতি চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘদিনের দাবির পর পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন পাওয়ায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে কৃষি উৎপাদন, মৎস্য সম্পদ, নৌ যোগাযোগ ও আঞ্চলিক অর্থনীতিতে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আসবে।

বক্তারা এই উদ্যোগকে সময়োপযোগী পদক্ষেপ উল্লেখ করে দ্রুত প্রকল্পের বাস্তবায়ন কাজ শুরুর দাবি জানান। তাঁরা বলেন, পদ্মা ব্যারাজ শুধু একটি অবকাঠামো প্রকল্প নয়, এটি এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন ও সম্ভাবনার প্রতীক।

আনন্দ মিছিলে জেলা বিএনপির সাবেক আহ্বায়ক নঈম আনসারী, সাবেক সদস্যসচিব এ বি এম মঞ্জুরুল আলম দুলাল, যুগ্ম আহ্বায়ক গাজী আহসান হাবীব, আকমল হোসেন, সাবেক দপ্তর সম্পাদক এ মজিদ বিশ্বাস, রইচ উদ্দিন ডিউকসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেন।

রাজবাড়ীতে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, দুই ঘণ্টা যান চলাচল বন্ধ

রাজবাড়ীর পাংশায় ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

স্কুল ফাঁকির শাস্তি, লাগাতে হবে ৮০০ গাছ

দৌলতদিয়ার পদ্মার তীর: ভাঙনের ঝুঁকিতে ফেরিঘাট

দৌলতদিয়ায় বাস দুর্ঘটনা: বৈধ কাগজপত্র ছাড়াই চলছিল এসবি সুপার ডিলাক্স

নিখোঁজ জামায়াতের কর্মীর দগ্ধ লাশ উদ্ধার

দৌলতদিয়ায় বাসডুবি: চালক-হেলপারসহ গ্রেপ্তার ৩

দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় বাস পড়ে যাওয়ার ঘটনায় যান্ত্রিক ত্রুটি খতিয়ে দেখা হবে: প্রতিমন্ত্রী

দৌলতদিয়ায় ৬ ঘণ্টা পর ফের যানবাহন পারাপার শুরু

‘দুই মিনিট আগে বাস থেকে নেমেছি, এরপরই চোখের সামনে পদ্মায় ডুবে গেল’