হোম > সারা দেশ > পিরোজপুর

পিরোজপুরে ‘স্মার্ট ফুয়েল অ্যাপের’ উদ্বোধন

পিরোজপুর প্রতিনিধি

জ্বালানি তেলের জন্য পিরোজপুর নতুন বাসস্ট্যান্ডসংলগ্ন বলেশ্বর ফিলিং স্টেশনে গাড়িচালকদের ভিড়। ছবি: আজকের পত্রিকা

জ্বালানি তেলের ওপর অতিরিক্ত চাপ ও অস্বাভাবিক মজুত কমাতে পিরোজপুরে চালু করা হয়েছে ‘স্মার্ট ফুয়েল অ্যাপ’। আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুর ১২টায় পিরোজপুর নতুন বাসস্ট্যান্ডসংলগ্ন বলেশ্বর ফিলিং স্টেশনে আনুষ্ঠানিকভাবে এই অ্যাপের উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু সাঈদ।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহম্মেদ সিদ্দিকী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশীদ এবং পিরোজপুর বিআরটিএর সহকারী পরিচালক ও ফিলিং স্টেশনের ট্যাগ অফিসার মোবারক হোসেন।

অ্যাপটির কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন স্মার্ট ফুয়েল অ্যাপের উদ্ভাবক ওবায়দুল হক রাসেল। তিনি বলেন, ‘ফিলিং স্টেশনে আসা মোটরসাইকেল বা যানবাহনের রেজিস্ট্রেশন নম্বর স্ক্যান করে অ্যাপে সংরক্ষণ করা হবে। কোনো বাইকার একবার ৫০০ টাকার পেট্রল বা অকটেন নিলে পরবর্তী চার দিন বা ৯৬ ঘণ্টার মধ্যে পিরোজপুর জেলার নির্ধারিত পাঁচটি ফিলিং স্টেশন কিংবা অ্যাপ সংযুক্ত অন্য কোনো স্টেশন থেকে পুনরায় জ্বালানি নিতে পারবেন না। এই ব্যবস্থার মাধ্যমে একই যানবাহনের বারবার তেল নেওয়া বন্ধ করা সম্ভব হবে, ফলে কৃত্রিম সংকট ও অতিরিক্ত ভিড় কমে আসবে। আমরা পর্যায়ক্রমে জেলার সব ফিলিং স্টেশনে এই অ্যাপ চালু করব। আশা করছি, আগামী পাঁচ থেকে ছয় দিনের মধ্যে স্টেশনগুলোতে ভিড় উল্লেখযোগ্যভাবে কমে যাবে।’

ওবায়দুল হক রাসেল জানান, ‘স্মার্ট ফুয়েল’ অ্যাপটি বর্তমানে ঝিনাইদহ জেলায় পাইলট প্রকল্প হিসেবে চালু রয়েছে। পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য এবং গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুরের আমন্ত্রণে পিরোজপুর জেলায় এটি চালু করা হয়েছে, যাতে স্থানীয় জনগণের ভোগান্তি কমানো যায়। এই প্রযুক্তিনির্ভর উদ্যোগ জ্বালানি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও শৃঙ্খলা আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মঠবাড়িয়ায় পৃথক স্থান থেকে দুটি মরদেহ উদ্ধার

স্বাধীনতাযুদ্ধে শহীদ জিয়ার অবদান অসামান্য: প্রতিমন্ত্রী সোহেল মনজুর

নেছারাবাদে ভয়াবহ বিদ্যুৎ-সংকট, দুর্ভোগে কয়েক হাজার গ্রাহক

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনা: স্বামী-স্ত্রী-সন্তানের মৃত্যুতে ঈদের দিন পরিবারে শোকের ছায়া

নেছারাবাদে ঝড়ে গাছ উপড়ে পড়ে গৃহবধূর মৃত্যু

পিরোজপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ৩

কাঠবোঝাই ট্রলার ডুবে মারা যাওয়া চালকের পরিবারের পাশে প্রতিমন্ত্রী

নেছারাবাদে কাঠবোঝাই ট্রলার ডুবে চালকের মৃত্যু

নেছারাবাদে নিখোঁজের এক দিন পর বৃদ্ধের মরদেহ উদ্ধার

নেছারাবাদ বাজারে ‘শয়তানের নিশ্বাস’ চক্রের তৎপরতা, স্বর্ণালংকার খুইয়ে আতঙ্কে নারীরা