হোম > সারা দেশ > পিরোজপুর

চা-দোকানিকে কুপিয়ে হত্যা

পিরোজপুর প্রতিনিধি

মঠবাড়িয়া থানা। ছবি: আজকের পত্রিকা

পিরোজপুরের মঠবাড়িয়ায় আলম হাওলাদার নামের এক চা-দোকানিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত আলম হাওলাদার (৭০) উপজেলার মিরুখালী ইউনিয়নের বড়শৌলা গ্রামের বাসিন্দা।

মঠবাড়িয়া থানা ও পরিবার সূত্রে জানা গেছে, রোববার রাতে আলম হাওলাদার তাঁর চায়ের দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার পথে দুর্বৃত্তরা তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় পুলিশ রাতেই তিনজনকে আটক করেছে। স্থানীয়দের ধারণা, দোকানের বকেয়া টাকা চাওয়ায় মাদকাসক্তরা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।

নিহতের ছোট ছেলে সরোয়ার হাওলাদার জানান, ‘বকেয়া টাকা নিয়ে আমার সামনে বসে অনেক দিন ঝগড়া হয়েছে। গতকাল বড়শৌলা এলাকার সোনাউদ্দিনের বাড়ির সামনে রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।’

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ভাঙনে বিলীন রাজাবাড়ি-জিলবাড়ি সড়ক, দুর্ভোগে পাঁচ গ্রামের হাজারো মানুষ

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক হলেন কাজী রওনাকুল ইসলাম টিপু

পিরোজপুরে রাজমিস্ত্রির ঝুলন্ত লাশ উদ্ধার

নেছারাবাদে শিক্ষা প্রকল্পে ১৫ লক্ষাধিক টাকার কাজে নয়ছয়, এলজিইডির প্রত্যয়ন নিয়েও প্রশ্ন

এনসিপির ৬ জনের প্রশ্নের জবাব দিতেই বাঘা বাঘা মন্ত্রীদের ৪৫ মিনিট কেটে যায়: হাসনাত আবদুল্লাহ

সরকার গ্রামগঞ্জের মানুষের হাতে বিদ্যুতের পরিবর্তে মোমবাতি ও হারিকেন ধরিয়ে দিয়েছে: হাসনাত আবদুল্লাহ

ভুয়া ফেসবুক আইডি থেকে সমকামিতার প্রস্তাবের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

জনসচেতনতা বৃদ্ধিতে নেছারাবাদে পুলিশের মোটরসাইকেল মহড়া

স্বরূপকাঠি সরকারি কলেজে প্রবেশপত্র বিতরণে অর্থ আদায়ের অভিযোগ

নেছারাবাদে স্বেচ্ছাশ্রমে ৪২ ফুটের কাঠের পুল পুনর্নির্মাণ