হোম > সারা দেশ > পিরোজপুর

পিরোজপুরে অনুমোদনহীন আইসক্রিম কারখানা সিলগালা, ২ লাখ টাকা জরিমানা

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুরের নাজিরপুর উপজেলায় সাউথ ল্যান্ড ফুড ইন্ডাস্ট্রিজ নামে কারখানায় অভিযান চালানো হয়। ছবি: আজকের পত্রিকা

পিরোজপুরের নাজিরপুর উপজেলায় বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া আইসক্রিম বানাচ্ছিল সাউথ ল্যান্ড ফুড ইন্ডাস্ট্রিজ নামে একটি কারখানা। এ ছাড়া কারাখানটির কোনো ধরনের লাইন্সেস নেই। আজ সোমবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের পাতিলাখালী নামক এলাকায় কারখানাটিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এসব তথ্য পাওয়া যায়। এ সময় কারখানামালিক মো. হাসান শেখকে নিরাপদ খাদ্য আইন ২০১০-এর ৩৯ ধারা দণ্ডবিধিতে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফজলে রাব্বি ও সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কৌশিক আহম্মেদ এবং স্যানিট্যারি ইনসপেক্টর সুজিত কুমার বিশ্বাস। অভিযানে বিপুল আইসক্রিম, ক্ষতিকর রং ও ফ্লেভার জব্দ করা হয়।

মানবদেহের জন্য ক্ষতিকর রং এবং ফ্লেভার দিয়ে আইসক্রিম তৈরি ও অনিবন্ধিত অবস্থায় খাদ্যদ্রব্য উৎপাদনের দায়ে পিরোজপুরের নাজিরপুরে সাউথ ল্যান্ড ফুড ইন্ডাস্ট্রিজ নামের একটি অবৈধ আইসক্রিম কারখানার মালিককে ২ লাখ টাকা জরিমানা ও কারখানা সিলগালা করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফজলে রাব্বি বলেন, ‘এই কোম্পানির কোনো ধরনের লাইসেন্স নেই। বিএসটিআইয়ের কোনো অনুমোদন না থাকায় আমরা নিরাপদ খাদ্য আইন ২০১০-এর ৩৯ ধারা দণ্ডবিধিতে ২ লাখ টাকা জরিমানা করেছি এবং কারখানা সিলগালা করা হয়েছে। ফুড গ্রেড এবং লাইসেন্স না হওয়া পর্যন্ত কারখানা সিলগালা থাকবে।’

মাথাবিহীন লাশ উদ্ধারের ঘটনায় দুজন গ্রেপ্তার, দুই দিনেও উদ্ধার হয়নি মাথা

মাথাবিহীন লাশটি বরিশালের গোপালের, মাথার খোঁজে নদীতে তল্লাশি

বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থান সৃষ্টিতে পদক্ষেপ গ্রহণ করছি: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

নদীর পাড়ে পড়ে ছিল অজ্ঞাতনামা যুবকের মাথাবিহীন লাশ

লিফট ছাড়াই চালু হবে পিরোজপুর ২৫০ শয্যার জেলা হাসপাতাল: প্রতিমন্ত্রী

৬০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক এমপি মহারাজের বিরুদ্ধে দুদকের মামলা

‘জিয়ানগর উপজেলা’ পুনরায় নাম ফিরে পাওয়ায় বিএনপির আনন্দ মিছিল

ইউনিয়ন পরিষদে ডেকে নিয়ে চুরির অপবাদ, অপমান সইতে না পেরে অটোচালকের আত্মহত্যা

পিরোজপুরের সাবেক এমপি শাহ আলম আটক

নেছারাবাদে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, তদন্তের দাবি