হোম > সারা দেশ > পিরোজপুর

নাজিরপুরে মাদক ও চাঁদাবাজির অভিযোগে স্বেচ্ছাসেবক দল থেকে বহিষ্কৃত নেতার জামায়াতে যোগদান

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি 

পিরোজপুর-১ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাসুদ সাঈদীর হাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ইস্রাফিল হাওলাদার। ছবি: আজকের পত্রিকা

পিরোজপুরের নাজিরপুরে চাঁদাবাজি ও মাদক ব্যবসার অভিযোগে উপজেলা স্বেচ্ছাসেবক দল থেকে স্থায়ীভাবে বহিষ্কৃত এক নেতা জামায়াতে যোগদান করেছেন। চলতি বছরের ৯ মে স্থায়ীভাবে তাঁকে বহিষ্কার করা হয়। স্বেচ্ছাসেবক দল থেকে বহিষ্কৃত এবং সদ্য জামায়াতে যোগদান করা ওই নেতার নাম মো. ইস্রাফিল হাওলাদার। একই সঙ্গে জাতীয় পার্টির নাজিরপুর উপজেলার সাধারণ সম্পাদক ও সদর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আল আমিন খান জামায়াতে যোগদান করেছেন।

শুক্রবার সকালে না‌জিরপুর দা‌খিল মাদ্রাসায় বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত এক প্রতিনিধি সমাবেশে সহযোগী সদস্য ফরম পূরণের মাধ্যমে তাঁরা জামায়াতে যোগদান করেন। ইস্রাফিল নাজিরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। পরে অনুষ্ঠানে পিরোজপুর-১ আসনে জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী মাসুদ সাঈদীর হাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

উপজেলা জামায়াতে ইসলামীর আমির আব্দুর রাজ্জাক বলেন, বিএনপি ও জাতীয় পা‌র্টির ৫০ জন নেতা-কর্মী জামায়াতে ইসলামীতে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন।

উপজেলা স্বেচ্ছাসেবক দল থেকে মো. ইস্রাফিল হাওলাদারকে বহিষ্কারপত্র।

স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক ইস্রা‌ফিল হাওলাদার ব‌লেন, ‘আমি ছোট থেকে বিএনপি করতাম। দলের জন্য জেল খেটেছি। বিএনপির চাঁদাবাজিতে বাধা দিতে গিয়ে উল্টো চাঁদাবাজ হয়েছি। আমি চক্রান্তের শিকার হয়ে বহিষ্কৃত হয়েছি। মূলত আমি খেয়াল করেছি, বিএন‌পি ইসলা‌মিক আদ‌র্শের নয়। তাই আমি জামায়া‌তে যোগদান করেছি। জামায়াত একটি আদর্শিক দল।’

নাজিরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. তৌহিদুল ইসলাম বলেন, ‘ইস্রাফিলকে এলাকায় চাঁদাবাজি, মাদক ব্যবসার অভিযোগে চলতি বছরের ৯ মে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। নাজিরপুর উপজেলা বিএনপির সুপারিশে এবং কেন্দ্রের নির্দেশে তাঁকে বহিষ্কার করা হয়।’

পিরোজপুরে বিদেশি পিস্তল ও ৪৩ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার ৩

‘টিকটকার’ স্ত্রীর সঙ্গে কলেজছাত্রের প্রেমের অভিযোগ, ভিডিও কলে স্বামীর আত্মহত্যা

পিরোজপুরে ২৪ ঘণ্টায় ভর্তি ১৪ জন ডেঙ্গু রোগী

ভাঙনে বিপর্যস্ত ডুবি-কাটাখালী, এক দশকেও মেলেনি স্থায়ী সমাধান

আওয়ামী লীগ নেতা-কর্মীদের ‘প্রতিহতের’ ঘোষণা দিয়ে নেছারাবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

সমাধান হওয়া ঘটনাকে কেন্দ্র করে মানববন্ধনের ঘোষণা, ক্ষুব্ধ সংশ্লিষ্ট শিক্ষকেরা

পিরোজপুরে ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে সাময়িক বরখাস্ত শিক্ষক, তদন্ত কমিটি গঠন

ভান্ডারিয়ায় শ্বশুরবাড়ি থেকে যুবকের মরদেহ উদ্ধার

নেছারাবাদে বিএনপি নেতা ওয়াহিদুজ্জামানের জানাজায় মানুষের ঢল

ছাত্রীকে শারীরিক নির্যাতনের অভিযোগ, পিরোজপুরে শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ