হোম > সারা দেশ > পিরোজপুর

পিরোজপুরে বাবাকে হত্যা, ছেলে দুদিনের রিমান্ডে

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুরের মঠবাড়িয়া থানা। ছবি: আজকের পত্রিকা

পিরোজপুরের মঠবাড়িয়ায় বাবাকে হত্যার অভিযোগে ছেলে রিয়াজ উদ্দিনের (৪২) দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ রোববার সকালে তাঁকে পিরোজপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়। মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আব্দুল্লাহ আল মামুন এ কথা নিশ্চিত করেছেন।

এর আগে গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার দাউদখালী থেকে রিয়াজকে গ্রেপ্তার করে পুলিশ।

রিয়াজ উপজেলার হলতা গুলিসাখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড দুর্গাপুর গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক নাসির উদ্দিনের ছেলে। গত ১৩ জুলাই সকালে নাসির উদ্দিনের লাশ মঠবাড়িয়া মাঠের মঞ্চে পাওয়া যায়। নাসির উদ্দিন পিরোজপুরের মঠবাড়িয়ার ঐতিহ্যবাহী কে এম লতিফ ইনস্টিটিউশনের অবসরপ্রাপ্ত শিক্ষক ছিলেন।

নিহতের বোন মাসুমা পারভীন বাদী হয়ে রিয়াজকে আসামি করে গতকাল শনিবার হত্যা মামলা করেছেন।

মামলা সূত্রে জানা গেছে, সম্পত্তি বিক্রি করে টাকা দেওয়ার জন্য বাবাকে চাপ দিতেন রিয়াজ। এতে রাজি না হওয়ায় সম্পত্তি দখলের উদ্দেশ্যে গত ১২ থেকে ১৩ জুলাইয়ের মধ্যে যেকোনো সময় নাসির উদ্দিনকে হত্যা করা হয়।

নিহতের বোন মাসুমা পারভীন বলেন, রিয়াজ বিভিন্ন সময় আমার ভাইয়ের ওপর কারণে-অকারণে নির্যাতন করত। জমি বিক্রি করে টাকা দেওয়ার জন্য বারবার চাপ দিত। আসলে সে মাদকাসক্ত ছিল। তাই আমার ভাইকে বারবার টাকার জন্য চাপ দিয়ে আসছিল। আমরা ধারণা করছি, এ ঘটনার সঙ্গে রিয়াজ সরাসরি জড়িত।

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন আজকের পত্রিকাকে বলেন, আঘাতের কারণে ওই শিক্ষকের মৃত্যু হয়েছে বলে ময়নাতদন্তের রিপোর্ট আসে। এ ঘটনায় শিক্ষক নাসির উদ্দিনের বোন মাসুমা পারভীন বাদী হয়ে রিয়াজ উদ্দিনকে আসামি করে একটি হত্যা মামলা করেছেন। আসামিকে গ্রেপ্তার করে আজ রোববার আদালতে পাঠিয়ে রিমান্ডের আবেদন করলে আদালত দুদিনের রিমান্ড মঞ্জুর করেন।

পিরোজপুরে বিদেশি পিস্তল ও ৪৩ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার ৩

‘টিকটকার’ স্ত্রীর সঙ্গে কলেজছাত্রের প্রেমের অভিযোগ, ভিডিও কলে স্বামীর আত্মহত্যা

পিরোজপুরে ২৪ ঘণ্টায় ভর্তি ১৪ জন ডেঙ্গু রোগী

ভাঙনে বিপর্যস্ত ডুবি-কাটাখালী, এক দশকেও মেলেনি স্থায়ী সমাধান

আওয়ামী লীগ নেতা-কর্মীদের ‘প্রতিহতের’ ঘোষণা দিয়ে নেছারাবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

সমাধান হওয়া ঘটনাকে কেন্দ্র করে মানববন্ধনের ঘোষণা, ক্ষুব্ধ সংশ্লিষ্ট শিক্ষকেরা

পিরোজপুরে ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে সাময়িক বরখাস্ত শিক্ষক, তদন্ত কমিটি গঠন

ভান্ডারিয়ায় শ্বশুরবাড়ি থেকে যুবকের মরদেহ উদ্ধার

নেছারাবাদে বিএনপি নেতা ওয়াহিদুজ্জামানের জানাজায় মানুষের ঢল

ছাত্রীকে শারীরিক নির্যাতনের অভিযোগ, পিরোজপুরে শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ