হোম > সারা দেশ > পটুয়াখালী

জুলাই আন্দোলনে শহীদের কন্যাকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার দুই আসামি জেলহাজতে

পটুয়াখালী প্রতিনিধি

প্রতীকী ছবি

জুলাই আন্দোলনে পটুয়াখালীর দুমকী উপজেলার এক শহীদের কন্যাকে ধর্ষণের মামলায় গ্রেপ্তার দুই আসামি বর্তমানে জেলহাজতে রয়েছেন। এ বিষয়ে বিভ্রান্তিকর কোনো তথ্য প্রচার না চালানোর জন্য সবার প্রতি অনুরোধ জানিয়েছেন পটুয়াখালী জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন।

পিপি তাঁর ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে এই আহ্বান জানান।

স্ট্যাটাসে তিনি লেখেন, ‘জুলাই আন্দোলনে শহীদের কন্যাকে নির্যাতনের মামলায় গ্রেপ্তার আসামিরা জেলহাজতে আছে। এ বিষয়ে কাউকে কোনো রকম বিভ্রান্তিকর তথ্য প্রচার না করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।’

পটুয়াখালীর দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকির হোসেন বলেন, মেয়েটির করা মামলায় এজাহারভুক্ত দুই আসামি সাকিব মুন্সি এবং সিফাত মুন্সি বর্তমানে জেলহাজতে রয়েছেন। তাঁদের জামিন হয়নি।

ওসি আরও জানান, বিভিন্ন মিডিয়ায় আসামিদের জামিন-সংক্রান্ত যে সংবাদ প্রচার করা হচ্ছে, তা সত্য নয়। অভিযুক্ত দুজনই বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন।

জনসাধারণ ও গণমাধ্যমের উদ্দেশে অনুরোধ জানানো হয়েছে, এ বিষয়ে যাচাই-বাছাই ছাড়া কোনো বিভ্রান্তিকর সংবাদ প্রচার বা শেয়ার না করতে। যাতে মামলার স্বচ্ছ বিচারপ্রক্রিয়া বিঘ্নিত না হয় এবং ভিকটিমের পরিবার যাতে নতুন করে মানসিক চাপের মুখে না পড়ে।

পবিপ্রবিতে হামলা: বিএনপি ও সহযোগী সংগঠনের ২৬ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

হানি ট্র্যাপে ফেলে প্রতারণার অভিযোগ, বিএনপি নেতাসহ গ্রেপ্তার ৩

পবিপ্রবি: শিক্ষকদের ওপর হামলায় জড়িতরা এমপির অনুসারী

পবিপ্রবিতে শিক্ষকদের শাটডাউনে ডিফেন্স বন্ধ হওয়ায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা, একাডেমিক ভবনে তালা

পবিপ্রবিতে বহিরাগতদের হামলা: বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি শিক্ষক-কর্মকর্তাদের

এআই দিয়ে আপত্তিকর ছবি তৈরি করে চাঁদা আদায়, গ্রেপ্তার ১

স্কুলে যাওয়ার পথে নিখোঁজ ৪ ছাত্রী, ৩২ ঘণ্টা পরও মেলেনি সন্ধান

পবিপ্রবিতে শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলা: অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা স্থগিত

পবিপ্রবিতে হামলা: যুবদলের দুই নেতা বহিষ্কার

পবিপ্রবিতে সাবেক যুবদল নেতার নেতৃত্বে শিক্ষক-কর্মকর্তাদের ওপর বহিরাগতদের হামলা