হোম > সারা দেশ > পটুয়াখালী

‘৫ বছর কেউ এলাকায় ঢুকতে পারবি না’, ছাত্রদল নেতাকে বিএনপি নেতার হুমকি

পটুয়াখালী প্রতিনিধি

এনায়েত হোসেন খান। ছবি: সংগৃহীত

পটুয়াখালীর বাউফলে উপজেলা ছাত্রদলের এক নেতাকে ফোনে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে লুটপাট-চাঁদাবাজির দায়ে এক দিন আগে অব্যাহতি পাওয়া বিএনপির এক নেতার বিরুদ্ধে। গতকাল সোমবার (১০ মার্চ) এসংক্রান্ত একটি কল রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

বাউফল উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য এস এম বাবলুকে এই হুমকি দেন নাজিরপুর-তাঁতেরকাঠি ইউনিয়ন বিএনপির সদ্য সাবেক সাধারণ সম্পাদক এনায়েত হোসেন খান। গতকাল সকালেই তাঁদের মধ্যে এই কথোপকথন হয় বলে জানা গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কল রেকর্ড থেকে শোনা যায়, ছাত্রদল নেতা বাবলুকে এনায়েত বলছেন, ‘তুই অভিনন্দন জানাইছ কারে? বাবলু উত্তর দিতে গেলেই আবার এনায়েত বলেন,...পো তোর নাজিরপুর আওয়ার ক্ষমতা আছে? তুই পাঁচ বছরে নাজিরপুর আইতে পারলে আমার নাম ফিরাইয়া থুমু। তোরে তো ভাগেই পাইবে না কেউ, যে যে অভিনন্দন দিছে ওই...পোলারা একটাও এলাকায় আইতে পারবে না। তুই সেই হানে আছো, তোরে ধইরা বুড়িগঙ্গায় ফালাইয়া দিলে তোর কী হইবে?’ এ সময় একাধিকবার অকথ্য ভাষায় গালমন্দ করেন এনায়েত।

এ বিষয়ে বাউফল উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য এস এম বাবলু বলেন, ‘গতকাল (৯ মার্চ) এনায়েত হোসেনকে দলীয় পদ থেকে বহিষ্কার করে রমিজ হাওলাদারকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। দলীয় কর্মী হিসেবে আমি নবনির্বাচিত সাধারণ সম্পাদককে অভিনন্দন জানিয়ে ফেসবুকে পোস্ট করি। এতেই ক্ষিপ্ত হয়ে ফোনে আমাকে বুড়িগঙ্গা নদীতে ফেলে হত্যার হুমকি দেন। দলীয় নেতাদের বিষয়টি জানানো হয়েছে। তাঁদের সঙ্গে আলোচনা করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

সম্প্রতি চাঁদা দাবি করে না পেয়ে কৃষকের তরমুজ লুটের ঘটনার মামলায় আসামি হয়ে পলাতক রয়েছেন গত রোববার বিএনপি থেকে বহিষ্কার হওয়া এনায়েত হোসেন খান। তবে তিনি মোবাইল ফোনে দাবি করেন, এই কথোপকথন তাঁর নয়। এটি এডিটেড।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা বিএনপির সদস্যসচিব আপেল মাহমুদ ফিরোজ আজকের পত্রিকা’কে বলেন, ‘আগেও লুটতরাজের অভিযোগে এনায়েত হোসেন খানকে লিখিতভাবে সতর্ক করা হয়েছিল। কিন্তু তিনি তা শোনেননি। আরও বেপরোয়া হয়ে ওঠেন তিনি ও তাঁর দুই ছেলে। জেলা কমিটির নির্দেশে লুটতরাজ-চাঁদাবাজির অভিযোগের সত্যতা পাওয়ায় তাঁকে অব্যাহতি দেওয়া হয়। ফেসবুকে ছড়িয়ে পড়া রেকর্ডটি শুনেছি। এ বিষয়ে সিদ্ধান্ত প্রক্রিয়াধীন।’

আরও খবর পড়ুন:

কুয়াকাটার সীমা বৌদ্ধবিহার পরিদর্শনে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা

দশমিনায় নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার, ৬ জেলের কারাদণ্ড

অভিযানে অপ্রাপ্তবয়স্কদের মুচলেকায় ছাড়া—মা ইলিশ শিকারে শিশুরা

অন্তঃসত্ত্বা নারীর পেটে লাথি, গর্ভপাতে নবজাতকের মৃত্যুর ঘটনায় প্রধান অভিযুক্ত গ্রেপ্তার

দশমিনায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গণঅধিকার পরিষদের ২ নেতা সাময়িক বহিষ্কার

ইউনিয়ন পরিষদে বসেন না সরকারি কর্মকর্তারা, ভোগান্তিতে সেবাগ্রহীতারা

তেঁতুলিয়া নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ৮ জেলের কারাদণ্ড

নিখোঁজের দুই দিন পর মধ্যরাতে ইপিজেডের ফটকের সামনে মিলল যুবকের লাশ

মা-শিশুকে বেত্রাঘাত ও জমি দখলে সহযোগিতা, ২ বিএনপি নেতার পদ স্থগিত

বাবাকে কাদা-পানিতে চুবিয়ে হত্যা: আদালতে যাওয়ার পথে ছেলেকে হাতুড়িপেটা, হাসপাতালেও হামলাচেষ্টা